নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

উপসংহার হতে শুরু

কারো কারো জীবণ শুরু হয় উপসংহার দিয়ে। হয়ত আমারও।

ত্রিস্তান

আমি একজন আশাবাদী মানুষ।

ত্রিস্তান › বিস্তারিত পোস্টঃ

আমার ফাঁসির আদেশ লিখে দিন

২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫৭

আমার ফাঁসির আদেশ লিখে দিন ;

অপরাধীর বর্ম পরিয়ে

আমায় আজ মৃত্যু সাজে সাজিয়ে দিন ;

উদ্দীপ্ত কন্ঠস্বর আজ রুদ্ধ করে দিন;

অপশক্তি গুলোকে

মাথা গুজবার ঠাঁই দিন;

আমার ফাঁসির আদেশ লিখে দিন।।



দলিতকে পিষ্ট করে,

বিটুমিন আর পাথরকুচির সাথে মিশিয়ে

তৈরি করে দিন

নেতার জন্য জালাময়ী ভাষনের রাজপথ।

শোষিতের রক্ত চুষে দিয়ে দিন

ক্ষতি পূরনের পঞ্চাশ লক্ষ;

আমার ফাঁসির আদেশ লিখে দিন।।

(কবিতাটি আগামী পর্বে সমাপ্য)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.