নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নের ঠিকানা

ঘুম অনেক প্রিয়

এম এইচ বাধন

স্বপ্ন দেখতে ভালোলাগে

এম এইচ বাধন › বিস্তারিত পোস্টঃ

রাবিতে ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কেটেছে শিবির (!)

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৫



রাজশাহীর মতিহার থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের (রাবি) কৃষি অনুষদের সামনে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগ নেতার নাম শিমুল আহমেদ ডিউক (১৯) । গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ছাত্রলীগের দাবি শিবির ক্যডাররা এ ঘটনাটি ঘটিয়েছে।



প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে ডিউক বাড়ি থেকে বের হয়ে ক্যাম্পাসের দিকে আসছিল। এসময় রাবি কৃষি অনুষদের সামনে ৩-৪ জন দুর্বৃত্ত তাকে রাস্তায় ফেলে দেশীয় অস্ত্র দিয়ে এলোপতাড়ি ভাবে কুপিয়ে তার হাত পায়ের রগ কেটে পালিয়ে যায়। পরে স্থানীয় কয়েকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বলেন, শিবির পরিকল্পিতভাবে ওই ছাত্রলীগ নেতার হাত ও পায়ের রগ কেটেছে। আমরা দোষীদের সনাক্ত করে দ্রুত বিচার ও এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রাবি শিবিরের প্রচার সম্পাদক জিয়া উদ্দিন বাবলু। ছাত্রলীগের অভ্যান্তরীন কোন্দলে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.