নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধর্ম-অন্ধ, অন্ধ-ধর্ম বিরোধী দূরে থাকুন !!

পরিশুদ্ধি করণ !!নিজেকে শুদ্ধ করণ !!

বিকারগ্রস্থ মস্তিস্ক

অতি নগন্য এক চিজ

বিকারগ্রস্থ মস্তিস্ক › বিস্তারিত পোস্টঃ

বাংলা আঞ্চলিক গানের গীতি । ( পাচঁ গুচ্ছ গান )

০১ লা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৪

1)

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইল বাইঙ্গন

সেই বাইঙ্গন তুলতে কইন্যা জুড়িল কান্দন

কাইন্দ না কাইন্দ না কইন্যা না কান্দিও আর !!

সেই বাইঙ্গন বেচ্যা দিয়াম তোমার গলার হার গো !!



নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইল উরি !!

তুমি কইন্যা না থাকলে আবার গলায় ছুড়ি

নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইলো কচু

সেই কচু বেচ্যা দিয়াম তোমার হাতের বাজু !!



নয়া বাড়ী লাইয়া রে বাইদ্যা লাগাইলো কলা

সেই কলা বেচ্যা দিয়াম তোমার গলার মালা

নয়া বাড়ী লইয়া সে বাইদ্যা বানালো চৌকারী

চৌদিগে মালঞ্চের বেড়া আয় না সাড়ি সাড়ি

হাস মারিলাম কইতর মারলাম বাচ্যা মারলাম টিয়া !!

ভালো করে রাইন্দো বেনুন কাল্যাজিরা দিয়া !!

(গীতিকারের নাম জানি না )



২)

"উড়ি যারে তোতা পাখি

নিদ্রা অলির কাছে

কইতো তারে আইতো ত্বরা

আঁর যাদুর কাছে

আরো কইস যাদুর চোগত

ঘুম দিত আই

বরই গাছে বইস্যে তোতা

বরই খাইবার লাই।" - অচিন্ত্যকুমার(১৯২৬-১৯৯৪)



৩)

চাদঁত বলে চাষ করিব

বৃহস্পতিত কারখানা

মঙ্লগ্রহত শ্বশ্শুর বাড়ি

করিবার লাই বাসনা ।

( ইয়াকুব আলি, কবিয়াল।১৯৩১)



৪)

ছোড বউয়ে দিয়ে বাতি

লাল কেরসিন দিয়া

গুরা বউ বউ রে

কি বাতি জ্বালাইরে তুই

লাল কেরসিন দিয়া

ধুঁয়া দেখি নিভাই দিল

বড় বউয়ে আইয়া। (অচিন্ত্যকুমার)



৫)

দেশের রাজনীতি ভেজাল

ভেজাল নেতার কথার চাল

ভেজাল হইয়ে অর্থনীতির বেচাকিনার মাল ।















মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৯

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: নাইস

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৩

নীল বরফ বলেছেন: বাহ!, ভালো লাগলো।প্রথমটা গান আকারে শুনেছি মহীনের ঘোড়াগুলি ব্যান্ডের ময়মনসিংহ গীতিকা নামে।+++++ পোস্টে।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৩৭

সায়েম মুন বলেছেন: প্রথম গানটা অনেক শোনা। খুব ভাল লাগে শুনতে।

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৫৪

ফ্রাস্ট্রেটেড বলেছেন: যেই কয়টা পারেন, ডা লো লিঙ্ক দিয়ে দিন। সবাই উপকৃত হবে। পোস্টে প্লাস।

অঃটঃ কয়েকদিন আগে কোথায় মনে নেই একটা গান শুনসিলাম, তার লাইনগুলা অনেকটা এইরকম "ও মন/ মোর মাধুরি, কেন তুমি ভাংলা এ মন করে চাতুরি। " ঠিক এই কথাগুলোই কিনা নিশ্চিত না, তবে কাছাকাছি।
এই গানটি কে গেয়েছেন, বা গানের নাম কি, কোথায় পাবো জানালে কৃতজ্ঞ হতাম। আর ডাউনলোড লিঙ্ক দিতে পারলে তো কথাই নাই, এই অধম আপনার চির আজ্ঞাবহ দাস হয়ে থাকবে।

৫| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৯

ষড়ৈশ্বর্য মুহম্মদ বলেছেন: চালায়া যান। সাথে আছি।

৬| ০২ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৬

বাপ্‌পী বলেছেন: নয়া বাড়ী লইয়া রে বাইদ্যা লাগাইল বাইঙ্গন

৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:১৫

নাসরীন খান বলেছেন: ভাললে গেলছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.