| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাসুদুল হাসান শাওন
অফুরন্ত আলোর সন্ধানে যখন আমি ছুটছি হন্যে হয়ে পৃথিবীর অবশিষ্ট আলোটুকুও তখন কোথায় হারিয়ে গেল - কে জানে!
স্বপ্ন
স্বপ্ন আমার কিশোর বেলার আধেক ফোঁটা গোলাপ
স্বপ্ন আমার তোমার সাথে দিবা রাত্রির আলাপ।
স্বপ্নআমার আকাশ ভরা তারার ঝিলিমিলি
বুক জমিনে যত্নে বোনা শিউলী চাঁপা বেলী।
শিশির স্নাত সিক্ত যূথী তোমার কালো খোঁপায়
জড়িয়ে দেব কণ্ঠ তোমার শুভ্র দোলনচাঁপায়।
জুঁই ফুলে গাঁথবো চুড়ি পরবে তুমি হাতে
বকুল ফুলের বাজবে নূপুর চরণ ফেলার সাথে।
কর্ণে তোমার দোপাটি ফুল দুলবে হাওয়ার দোলে
চাঁদের কিরণ ঢালবে সুধা তোমার স্নেহের কোলে।
০৪।০৫।১৩
©somewhere in net ltd.