নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালো গোলাপ

অফুরন্ত আলোর সন্ধানে যখন আমি ছুটছি হন্যে হয়ে

মাসুদুল হাসান শাওন

অফুরন্ত আলোর সন্ধানে যখন আমি ছুটছি হন্যে হয়ে পৃথিবীর অবশিষ্ট আলোটুকুও তখন কোথায় হারিয়ে গেল - কে জানে!

মাসুদুল হাসান শাওন › বিস্তারিত পোস্টঃ

একা-মাসুদুল হাসান শাওন

১২ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৪

একা

এখানে আপনার বলে কিছু নেই

অসীম শূন্যতায় সব কিছু ডুবে যাবে

সব কিছু ফেলে যেতে হবে একদিন।

হাতের শঙ্খচূড়, কৃষ্ণচূড়া, জবা

পথ পাড়ে রইবে পড়ে।

তুমি একা, আমি, আমরা সকলে-

কেও নই কারো।

তোমার সুকোমল তনু, দুটি চোখ-যার তলে

অনেকেই ডুবে আছে আজো-

কিছুই রবে না তোমার।

সব ছেড়ে যেতে হবে জেনো,

যেমনি এসেছিলে তুমি একদিন

নিঃসঙ্গে জল ফেলে চোখের।

০৫।১০।১৯৮৯

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.