নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কালো গোলাপ

অফুরন্ত আলোর সন্ধানে যখন আমি ছুটছি হন্যে হয়ে

মাসুদুল হাসান শাওন

অফুরন্ত আলোর সন্ধানে যখন আমি ছুটছি হন্যে হয়ে পৃথিবীর অবশিষ্ট আলোটুকুও তখন কোথায় হারিয়ে গেল - কে জানে!

মাসুদুল হাসান শাওন › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা - মাসুদুল হাসান শাওন

১৬ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

ভালোবাসা

ভালোবাসা মানে হারানো চেতনার নতুন অনুভব

ভালোবাসা মানে তুমি আমি ছাড়া মিছে আর সব

ভালোবাসা মানে বুকের গহীনে অজানা শিহরণ

ভালোবাসা মানে মুখোমুখি বসে কথা আনমন

ভালোবাসা মানে হাত ধরে হাঁটা পথ সারা বেলা

ভালোবাসা মানে অপলক চোখে শুধু হাসি খেলা

ভালোবাসা মানে ব্যথা সুনিবিড়, হাসি অমলিন

ভালোবাসা মানে দু’জনের মাঝে দু’জনে বিলীন

ভালোবাসা মানে না বলা কথার গোপন সঞ্চয়

ভালোবাসা মানে পাবার তাড়না হারাবার ভয়

ভালোবাসা মানে নির্ঘুম রাত, জ্যোৎস্নার প্লাবন

ভালোবাসা মানে জমাট মেঘের অপার শ্রাবণ

ভালোবাসা মানে তোমার আমার এক সাথে চলা

ভালোবাসা মানে নিরবধি স্বপ্নের নিরন্তর কথা বলা

ভালোবাসা মানে নিবিড় স্পর্শের সলাজ চাওয়া

ভালোবাসা মানে দু’জনের মাঝে দু’জনকে পাওয়া

ভালোবাসা মানে তোমার চোখে আমার ছবি

ভালোবাসা মানে আমার কবিতায় তোমার সবই

ভালোবাসা মানে চায়ের কাপে ধূসর স্মৃতি

ভালোবাসা মানে প্রিয় অবসরে আমাদের গীতি

ভালোবাসা মানে কম্পিত ঠোঁট, চোখে লোনা জল

ভালোবাসা মানে পাওয়া না পাওয়ার আশা দোলাচল

ভালোবাসা মানে তোমার নিঃশ্বাস আমার বুকে

ভালোবাসা মানে আমার বেদনা তোমার চোখে

ভালোবাসা মানে স্বপ্ন ঘুড়ির আকাশে ওড়া

ভালোবাসা মানে দূর নীলিমায় তুমি অধরা

ভালোবাসা মানে জীবনের তরে তোমাকে চাই

ভালোবাসা মানে কত না কথা কী করে বোঝাই...

১৫.০৫.২০১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.