| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সনি ভাইজান
Give me 1 day, I am good. Give me 1 Month, I am better. Give me 1 year, I am unstoppable
কাদের সিদ্দিকী, কাদের সিদ্দিকী
তুই রাজাকার, তুই রাজাকার
বঙ্গবীর, বঙ্গবীর
তুই রাজাকার, তুই রাজাকার
বীর উত্তম, বীর উত্তম
তুই রাজাকার, তুই রাজাকার
না লিখে পারলাম না। ৭১ এর যুদ্ধে যিনি ১৮ হাজার সৈন্যকে অনুপ্রেরনা দিয়ে তাঁদের নেতৃত্ব দিয়েছিলেন, যিনি স্বাধীনতার পর শেখ মুজিবের কাছে ১ লক্ষ অস্ত্র জমা দিয়েছিলেন, যাঁকে বঙ্গবীর ও বীর উত্তম পদবীতে ভূষিত করা হয়েছিল, সেই নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। আজ আমার দেশের ক্ষমতাসীন দলের নেতারা বলে উনি নাকি রাজাকার! তাহলে মুক্তিযোদ্ধা কারা? মুক্তিযোদ্ধা হওয়ার আধুনিক শর্তঃ
১. আওয়ামীলীগ হতে হবে
২. ৭১ এর চেতনা/মুক্তিযুদ্ধের চেতনা থাকতে হবে (যা অসংজ্ঞায়িত)
দুঃখের সাথে বলতে হচ্ছে এই দুইটি শর্তের একটি শর্তও কাদের সিদ্দিকী এর মধ্যে নেই, কারন তিনি একজন মুক্তিযোদ্ধা, তাঁর কাছে চেতনা নেই আছে দেশের প্রতি অঢেল ভালবাসা, যিনি দেশের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলেন এবং আছেন। তাছাড়া প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী ”রণাঙ্গনে যুদ্ধ করলেই মুক্তিযোদ্ধা হওয়া যায় না, মুক্তিযুদ্ধের চেতনা থাকতে হয়”। এখানেও বঙ্গবীর কাদের সিদ্দিকী অকৃতকার্য। তাহলে হানিফ ও মতিয়ার কথা অনুযায়ী কাদের সিদ্দিকী রাজাকার (প্রমানীত)।
কাদের সিদ্দিকী বলেছেন, সরকার দলীয় কয়েকজন এমপি-মন্ত্রী রাজাকার বা রাজাকার তৈরি করেছেন। কিন্তু কাদের সিদ্দিকী ভুল, তারা সবাই মুক্তিযোদ্ধা কারণঃ
১. যদিও তারা রাজাকার তৈরি করেছেন কিন্তু এখন তারা সবাই আওয়ামীলীগ করেন
২. মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেনি কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ভারতে পালিয়েছিলেন
আমরা আধুনিক প্রজন্ম, আজ নিজেকে গাধার মত অতি চালাক মনে হচ্ছে, আমার সামনে গাজর ঝুলানো আর আমি ছুটে চলছি গাজরের দিকে, আর যে গাজর ঝুলিয়েছে সে তার কর্ম আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে। আজ নিজেকে খুঁজে পাই সেই মানুষের যায়গায়, যার সামনে দিয়ে পিপঁড়া যেতে পারে না কিন্তু পেছন দিয়ে হাতি চলে যায়। আজ ওই এক রাজাকারের ফাঁসি চাইতে গিয়ে আমি বঙ্গবীরের মত অনেক রণাঙ্গনের রাজাকার খুজে পাচ্ছি, তোমদেরও ফাঁসির দাবি চাইব কোন এক “ঘুমন্ত স্কয়ারে” গিয়ে...
আমি দুঃখিত হে বঙ্গবীর, কারন আমি পারিনি ৭১-এ তুমি যেভাবে গর্জে উঠেছিলে, সেভাবে গর্জে উঠতে
আমি দুঃখিত হে কাদের সিদ্দিকী, কারণ তুমি সহ আজ ৭১ এর রণাঙ্গনের সৈনিকেরা রাজাকার
আমি দুঃখিত!!!
২|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২১
ধমাধম বলেছেন: বর্তমানে উনি সমালোচিত উনার বর্তমান কর্মকাণ্ডের জন্য। উনার পক্ষে সাফাই গাইয়া লাভ নাই। আমলীগ তাড়িয়ে দিলেই কী রাজাকারদের সাথে হাত মিলাইতে হবে? শুধু রাজনৈতিক সুবিধার কারণে?
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৭
ফারমার বলেছেন: 'বংগবীর', নাকি "বংগব্রীজ"; অনেকগুলো ব্রীজের কন্ট্রাক্ট নিয়ে টাকা তুলে নিয়ে গেছে, ব্রীজ করেনি!