| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়ি থেকে এসেছি অনেক দিন হয়ে গেল।বেশকিছু দিন আগ থেকেই আজকের দিনটিকে নির্দিষ্ট করে রেখেছিলাম বাড়ি যাব বলে।সবকিছুই ঠিকঠাক ছিল। গোছানো ছিল জামা কাপড়। গাড়ি সাড়ে এগারোটাই।রাতের খাবার খেয়ে বের হব সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু হায়! হঠাৎ এক ফ্রেন্ড একটা চিঠি ধরিয়ে দিয়ে গেল। কী এটা? নিয়োগ পরীক্ষার চিঠি।ইসলামী ফাউন্ডেশন থেকে এসেছে ।ফুরফুরে মেজাজটা মুহুর্তেই খারাপ হয়ে গেল ।নাহ, বাড়ি আর যাওয়া হল না । সেই কখন এপ্লাই করেছিলাম কিছুই মনে নেই।সেই সার্কুলার নিয়ে পেপার-পত্রিকায়ও কম লেখালেখি হয়নি।একই সংস্থা এরপর আরো তিনটি সার্কুলার প্রকাশ করেছে।মনে করেছিলাম আমাদের এপ্লিকেশনগুলো হয়ত বাতিল হয়ে গেছে।এই একটা সংস্থাকে আমি বরাবরই দূর্নীতির শীর্ষে স্থান দিয়ে আসছিলাম।তাই বলে এতোটাই এলোমেলো তা কল্পনাও করতে পারিনি।আবারো বুঝতে পারলাম এ দেশে সবকিছুই সম্ভব।এই কমন শিক্ষাটা আবারো নিতে হল।নাহ! এবারো বুঝি আমার আর বাড়ি যাওয়া হলনা।অন্তত এই মাসে আর কোন সুযোগ নেই। আগামী মাসেও যেতে পারব কিনা কিছুই বলা যাচ্ছেনা।কারণ আট জানুয়ারি অনেক প্রত্যাশিত বিসিএস পরীক্ষা।গতবছর পিএসসি তিনবার তারিখ পরিবর্তন করেছিল।পিএসসি এবার পুরাই চুপ।তার উপর আবার শুনতে পাচ্ছি 37তম সার্কুলার নাকি ঘোষণা হয় হয় অবস্থা।পিএসসির ব্যাপার-স্যাপার বুঝা মুশকিল।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ২:৪০
চাঁদগাজী বলেছেন:
এমন কিছু বলে তো মনে হলো না।