| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

যখন থেকে সামহোয়্যারইন ব্লগ নিয়মিত পড়ি ,২০০৬ সাল, তখন আমি কলেজের ছাএ।
আর এই একাউন্ট টি খুলি ২০১১ সালে। একাউন্ট খুলার ১২ বছর ৭ মাস পরে প্রথম লিখছি।
আর ব্লগের নিয়মিত পাঠক হিসাবে , ১৭ বছর পরে প্রথম লিখছি।
এই ১৭ বছরে জীবন কতটা বদলে গেছে , কতো উত্থান কতো পতন - ভাবা যায় ! এই ১৭ বছরে পৃথিবীর, সমাজের, পরিবারের, রাজনীতির কত শত পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছি আমরা।
এর মধ্যে আমি আমার কলেজ, ভার্সিটি শেষ করে ১১ বছরের চাকুরি জীবনে পা দিয়েছি। বিয়ে করেছি, ২ জন বাচ্চা হয়েছে, একজন স্কুলেও যাওয়া শুরু করেছে।
ভাবুন তো কিশোর বয়সের সেই আমির সাথে আজকের মধ্য-বয়সের আমির কত পরিবর্তন।
অফিসের কাজের ফাকে হটাৎ আজ ভাবলাম - একটু থামি। ভেবে দেখি ফেলে আসা দিন গুলি।
এভাবে থামাতো হয় না, হয় কি? অস্থির সময়ে শুধু ছুটে চলা,অজানার দিকে।
এখন থেকে নিয়মিত লেখা শুরু করি, কি বলেন? নিজেকে নিয়ে , সময়কে নিয়ে, জীবনকে নিয়ে।
২|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৭
সোনাগাজী বলেছেন:
অভিনন্দন।
কোন বিষয়ে পড়েছেন, কিসের উপর চাকুরী করছেন? সরকারী, বেসরকারী?
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৪
মিহ০৪৩ বলেছেন: স্থাপত্যবিদ্যা / আর্কিটেকচার। বেসরকারী।
৩|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৮
ফেনা বলেছেন: আশা করি নিয়মিত হবেন।
শুভকামনা রইল।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০২
মিহ০৪৩ বলেছেন: ধন্যবাদ।
৪|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬
সোনাগাজী বলেছেন:
ভালো, বসবাস কোন শহরে?
৫|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৪
শাওন আহমাদ বলেছেন: জি আপনার ব্লগ লেখায় আপনাকে স্বগতম! এবার থেকে লিখুন, যা ইচ্ছে লিখুন।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০৪
মিহ০৪৩ বলেছেন: ধন্যবাদ, উৎসাহ দেয়ার জন্য। চেষ্টা থাকবে লেখার।
৬|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৬
বাউন্ডেলে বলেছেন: স্বাগতম। আশা করি নিয়মিত হবেন। শুভকামনা রইল।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১১
মিহ০৪৩ বলেছেন: ধন্যবাদ, উৎসাহ দেয়ার জন্য। চেষ্টা থাকবে লেখার ।
৭|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:১২
খায়রুল আহসান বলেছেন: প্রথমতঃ, এই ব্লগে একাউন্ট খোলার ১২ বছর ৭ মাস পরে প্রথম পোস্টটি লিখার সিদ্ধান্ত গ্রহণের জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন!
আর সতের বছরের ব্লগিং অভিজ্ঞতা আপনাকে ব্লগোস্ফেয়ারে নিশ্চয়ই এক মহীরুহে পরিণত করেছে। ১৭ বছর আগে যে শিশুটি জন্ম নিয়েছিল, আজ সে হয়তো কলেজ পেরিয়ে গেছে অথবা পেরোচ্ছে। হয়তো সেও আগামী দুই এক বছর নাগাদ এখানে ব্লগিং শুরু করবে। ভাবা যায়!
ব্লগিং অভিজ্ঞতায় আপনি আমার চেয়ে অনেক সিনিয়র। আমি মাত্র আট বছর অতিক্রম করলাম। আমি অপেক্ষা করবো, আপনার লেখায় এই ব্লগের বিভিন্ন সময়ে ঘটা বিভিন্ন ঘটনার কথা পড়ার জন্য।
পুনঃপ্রত্যাবর্তনে সুস্বাগতম!
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০৫
মিহ০৪৩ বলেছেন: ধন্যবাদ, উৎসাহ দেয়ার জন্য। চেষ্টা করবো নিয়মিত লেখতে।
৮|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩১
কামাল১৮ বলেছেন: দেশ ও সমাজের গুনগত পরিবর্তন খুব একটা হয় নাই।
৯|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:০৮
বাকপ্রবাস বলেছেন: কী কী পরিবর্তন এরা ব্লগে, অভিজ্ঞতা শেয়ার করতে পারেন
১০|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৪৯
জ্যাক স্মিথ বলেছেন: আমার মাথা দেখি ঘুরে!!
আপনি এই ১২ বছরের পূর্বের একাউন্ট মনে রাখলেন কি করে? আর ১২ বছরের পূর্বের এই একাউন্ট দিয়ে একটি মন্তব্যও করেন নি!! ব্লগ পড়েছেন, অনেক অনেক ঘটন অঘটনের স্বাক্ষীও হয়েছেন কিন্তু একবারও কি কোথাও মন্তব্য করতে ইচ্ছে হয় নি? আমি সত্যিই অবাক হলাম!!
![]()
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১০
মিহ০৪৩ বলেছেন: নাহ। ইচ্ছে হয়নি। আত্মকেন্দ্রিক মানুষ হলে যা হয় আর কি। সব কিছু শুধু দেখে যাই, বলা হয় না।
১১|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:৩২
রাজীব নুর বলেছেন: বাহ চমৎকার!
১২|
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৮:২৯
নূর আলম হিরণ বলেছেন: ১২ বছর পর আপনার লিখার ইচ্ছে জাগলো! আপনি বেশিদূর যেতে পারবেননা লেখালেখির জগতে।
১৩|
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: অভিনন্দন আপনাকে। সেদিনের সেই ছোট্ট অনুভূতি আজকে রীতিমতো দুই সন্তানের পিতা। সত্যিই কতোটা পার্থক্য।এসব নিয়ে এবার প্রাণখুলে লিখুন। শুভেচ্ছা আপনাকে।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭
মিহ০৪৩ বলেছেন: ধন্যবাদ, উৎসাহ দেয়ার জন্য।
১৪|
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৩
মোহামমদ কামরুজজামান বলেছেন: ১২ বছর পর প্রথম লেখা, সমস্যা নেই । যে কোন বয়সেই শুরু করা যায় ।
এক সময়ের কিশোর আজ পরিণত বয়সের দায়িত্বশীল একজন মানুষ( স্বামী-পিতা-চাকুরীজীবি)।
বাকী সব দায়িত্ব পালনের সাথে সাথে এখন থেকে সামুতেও কিছুটা হলেও দায়িত্ব পালন করবেন (লেখবেন), এই আশাবাদ রইলো।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:০০
মিহ০৪৩ বলেছেন: ধন্যবাদ, উৎসাহ দেয়ার জন্য। ইনশাআল্লাহ , চেষ্টা থাকবে নিয়মিত লেখার।
১৫|
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:০৭
রাজীব নুর বলেছেন: ব্লগে আবার কবে আসবেন?
১২ বছর ৭ মাস পর?
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ২:৫৯
মিহ০৪৩ বলেছেন: নাহ। আছি এখন। আপনাকে অনেক আগে থেকেই চিনি ভাইয়া। নিয়মিত পড়া হতো আপনার ব্লগ। ধন্যবাদ, মন্তব্য করার জন্য।
১৬|
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
নিয়মিত হবেন সেই আশা ব্যক্ত করছি। অভিনন্দন।
১৭|
১৭ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:১০
রানার ব্লগ বলেছেন: আসুন , ভাবুন, দেখুন, লিখুন সেই সাথে মতামত প্রকাশ করুন ।
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:২৭
নজসু বলেছেন:
শুভকামনা রইলো ভাই।
বাচ্চারা মানুষের মতো মানুষ হোক এই দোয়া করি।