নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঊনকবির ডায়েরি

আহমেদ মিজানুর রহমান

গল্পকার,ঊনকবি

আহমেদ মিজানুর রহমান › বিস্তারিত পোস্টঃ

তারার দেশে হারিয়ে যাবো

২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৩:০৮

এমনি এক হিম সকালে
লুকিয়ে যাব মেঘের আড়ালে,
খুজবে আমায় তারার ভিড়ে
ফিরবো না আর তোমার নীড়ে,
গগনবিদারী চিৎকারে
গলবেনা মন আহারে,
দেখবে তারা দুরবিনে
কেমনে জ্বলি তৈল বিনে!

বকুল ফুলের মালা গেথে
ঘুরবে সেদিন লুকিয়ে হাতে,
দেখতে আমার নয়ন দূটি
মন করিবে ছুটাছুটি,
ফুলগুলো হায় শুকিয়ে রবে
সেদিন হয়তো মনে হবে,
কেমন ছিলাম এই আমি
করছিনা আর পাগলামি!

হঠাৎ একদিন মধ্যরাতে
হাট'ছি দুজন ধরে হাতে,
উঠবে তুমি চমকে
অভিমানে মনকে
শাসাবে তুমি ধমকে,
এমন করেই মিথ্যে স্বপন
দেখবে তুমি যখন-তখন,
বুঝবে সেদিন বাছাধন
পড়বে মনে আমার যতন!

কাঁদবে তুমি মুখ লুকিয়ে
পড়বে কালি জল শুকিয়ে,
যদিও বা যাও ফুল কুড়াতে
আমার স্মৃতি গাছের সাথে,
কেমন করবে ভুলবি মোরে
বুকের বামে হৃদয় পরে
দাগ কেটেছি থরেথরে,
আকাশ পানে তাকিয়ে
ডাকবি আমায় চেচিয়ে!

শীতের দিনে চাদর গায়ে
পড়বি নূপুর আলতা পায়ে,
গন্ধ আমার চাদর পরে
ভুলবি আমায় কেমন করে,
পড়িয়ে দিতাম নূপুর দুটি
করবনা আর খুনসুটি,
কাঁদবে সেদিন হারিয়ে বেলা
কেন করো আজ অবহেলা?


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.