নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঊনকবির ডায়েরি

আহমেদ মিজানুর রহমান

গল্পকার,ঊনকবি

আহমেদ মিজানুর রহমান › বিস্তারিত পোস্টঃ

মাকে দিও চোখ দুটি (কবিতা)

২৬ শে এপ্রিল, ২০২১ রাত ৩:৫৬

একদিন কাক ডাকা ভোরে বিরক্তিকর সুরে,
কান পাটিয়ে মাইক হাকিয়ে আসবে শব্দ ওরে।
হঠাৎ জেগে খুব রেগে শুধাইবে কিসের খবর?
অবাক হয়ে ফের শুধাইবে কখন দিবে কবর!

হয়তো ছুটে আসবে তুমি মোল্লা সাথে নিয়ে,
অশ্রুহীন দাঁড়িয়ে রবে লাশের পাশে গিয়ে।
মুখ ঢাকা কাপড়ে আর পা-বাঁধা সাদা ফিতায়,
হিন্দুর মেয়ে হয়তো এসে বলবে নিতে চিতায়।

আগে নিও লাশকাটা ঘরে কিডনি দিও তারে,
একটি অঙ্গ নষ্ট যার সামর্থ্য নেই একেবারে ।
মাকে দিও চোখদুটি বাবাকে দিও কবিতা,
অকর্মা কবি সব বেছে থেকে কি লাভ বৃথা ।

তোমায় দিলেম দায়িত্ব খুব যদি মনে ধরে,
রোজ একটি করে ছন্দ বুনে দিও কবর পাড়ে।
০৯/০৮/২০১৭

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.