নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঊনকবির ডায়েরি

আহমেদ মিজানুর রহমান

গল্পকার,ঊনকবি

আহমেদ মিজানুর রহমান › বিস্তারিত পোস্টঃ

মনভাঙা যার বৈশাখে

০৪ ঠা মে, ২০২১ রাত ৯:২৬

বুকটা আমার পাহাড় গো সই, আঁখিদ্বয় ঝর্ণাধারা!
এই বুকের মাঝে ঠাই পাবে গো, যেজন সর্বহারা।
আঁখির জলে তৃষ্ণা মেটাবো আছো কি এমন কেউ?
পাহাড়ি বুকে ঝর্ণার স্রোতে উঠাবো প্রেমের ঢেউ।

এমন সোহাগী নাই কি দেশে হৃদয় পুড়ে যার চাঁই,
সর্বস্ব কেড়ে নিয়ে যার যুবক বলেছে গুড বাই!
মস্ত আমার পাহাড়ি বুকে ঠাই দিবো আজ তারে,
প্রতারণায় যার হৃদয় পুড়ে চাঁই,হয়েছে একেবারে।

এমন নারী নাই কি দেশে মনভাঙা যার বৈশাখে?
যে নূপুর পায়ে পাহাড় চষেছে দুরন্ত এক শৈশবে!
উত্তপ্ত পাহাড়ের কৃষক আমি কৃষাণী হবে তুমি?
ঝর্ণার স্রোতে চাষাবাদ করবো উর্বর করে ভূমি।

এমন মেয়ে নাই কি দেশে তৃষ্ণা মেটেনি লোনা জলে,
সাগর জলে তৃষ্ণা মেটাতে রোজ হাটে মনের ভুলে,
তৃষ্ণার্ত মনে ফুল ফোটাবো ঝর্ণা বহাবো চরণ তলে,
পদযুগলে পরাবো নূপুর কর্ণদ্বয়ে তব বকুল দুলে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.