| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিলটন
আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। তাই ভয় হয়। খুব ভালোবাসি মা আর সন্তানকে আর তার সমান্তরালেই আছে আমার দেশ, বাংলাদেশ। সালাম মা তোমাকে, সালাম বাংলাদেশ তোমাকে। ধন্য করেছ তোমরা আমাকে জন্ম দিয়ে। ঘৃণা করি তাদের, যারা বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে আর সর্বদা অন্যের কুৎসা রটনা করে।
বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠ কবিদের একজন। ইংরেজি সাহিত্যে শেক্সপিয়ারের পরেই জন মিলটন এর স্থান। তার কালজয়ী মহাকাব্য ‘প্যারাডাইস লস্ট’-এর জন্য তিনি অমর হয়ে আছেন।
১৬০৮ সালের ৯ ডিসেম্বর মিলটন লন্ডনে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষরা ছিলেন রোমান ক্যাথলিক। পিতা জন মিলটন সিনিয়র কিন্তু প্রোটেস্ট্যান্ট ধর্মমত গ্রহণ করে পরিবার থেকে আলাদা হয়ে যান।
স্কুলের ছাত্র থাকাকালে মিলটন নিয়মিত পড়াশোনার পাশাপাশি লাতিন, গ্রিক, হিব্রু ভাষা ও সাহিত্য অধ্যয়ন করেন। সে সঙ্গে কাব্যচর্চাও শুরু করেন। ১৬২৬ সালে কলেজে পড়ার সময় তার প্রথম কবিতা প্রকাশিত হয়।
১৬৩৮ সালে মিলটন ইউরোপ ভ্রমণে বের হন। তৎকালীন ইউরোপের শিল্প-সাহিত্যের কেন্দ্রবিন্দু ইতালিতে কয়েক মাস কাটিয়ে তিনি ১৬৩৯ সালের জুলাইয়ে ইংল্যান্ডে ফিরে আসেন এবং লন্ডনে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। ১৬৪৩ সালে তিনি ম্যারি পাওয়েল নামে এক মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিন্তু তার এ বিয়ে সুখের হয়নি।
১৬৪২ সালে পার্লামেন্ট এবং রাজার মতবিরোধের কারণে ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু হলে মিলটন পার্লামেন্টের সমর্থনে গদ্য রচনা শুরু করেন। এ সময় সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ে লিখিত তার Areopagitica (১৬৪৪) গ্রন্থটি বিশেষ আলোড়ন সৃষ্টি করে। গৃহযুদ্ধের পর ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসকে মৃত্যুদন্ড- দেয়া হলে মিলটন এর আলোকে The Tenure of Kings and Magistrates (১৬৪৯) শিরোনামে বিখ্যাত রাজনৈতিক পুস্তিকাটি রচনা করেন। এতে রাজার করুণ পরিণতির কথা তুলে ধরে তিনি বলেন জনগণই দেশের সর্বময় ক্ষমতার অধিকারী।
এরপর ক্রমওয়েল কাউন্সিল অফ স্টেটের পক্ষ থেকে মিলটন দেশের বিদেশি ভাষাবিষয়ক সচিব নিযুক্ত হন। ১৬৫১ সালে তিনি কমনওয়েলথ নিউজপেপার কর্তৃক প্রকাশিত Mercurius Polilicus পত্রিকার প্রধান সম্পাদক পদে যোগ দেন। কিন্তু তখন থেকে কঠোর কর্তব্যপরায়ণতার কারণে অত্যধিক পরিশ্রম করার ফলে তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসতে থাকে। তিনি ১৬৫২ সালে পুরোপুরি অন্ধ হয়ে যান।
দৃষ্টিশক্তি হারানোর পর মিলটন কিন্তু তার অন্ধত্বকে মেনে নেননি। সব প্রতিকূলতা তুচ্ছ করে তিনি সাহিত্যসাধনা চালিয়ে যেতে থাকেন। অবশেষে তার শ্রেষ্ঠ কাব্য ‘প্যারাডাইস লস্ট’ লেখা হয়। ১৬৫৮ সালে তিনি এই কাব্য রচনা শুরু করে ১৬৬৩ সালে শেষ করেন। ১৬৬৭ সালে এটি প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়।
মিলটন ১৬৭৪ সালের ৮ নভেম্বর লন্ডনে মারা যান।
সূত্র: দৈনিক যায়যায়দিন
২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৮
মিলটন বলেছেন: হ্যা ঠিকই বলেছেন কিন্তু সেই ব্লগার মিলটন কিন্তু জন মিলটন না।
২|
২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৪
জুল ভার্ন বলেছেন: প্রিয় কবি জন মিল্টন, অন্যতম প্রিয় ব্লগার মিল্টন। একজন শুধুই স্মৃতি, একজন আমাদের জন্য বারোয়ারী ব্লগ লিখে চলছে অবিরাম। ব্লগার মিল্টনের কবি প্রতিভা অসাধারন! এবং ব্লগার মিল্টন কবিতা লিখতে লিখতে একদিন বিখ্যাত কবি হবেন সে রকম একটা সুপ্ত সন্দেহ থেকেই যায়.................. আশা করি আমার সুপ্ত সন্দেহ একদিন সত্যি হবে। ইনশআল্লাহ সেই দিন আমাদের নতুন প্রজন্মের ব্লগারেরা ব্লগার মিল্টনকে কবি মিল্টনকে মনে করবে............
২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫২
মিলটন বলেছেন: হ্যা কবিতা লিখেছি, স্কুলে দেয়ালিকা পত্রিকায় অনেক কবিতা উঠেছে, লোকাল পত্রিকাতেও একসময় ছাপানো হয়েছে আর ব্লগেও লিখেছি বেশ অনেকগুলো কবিতা।
একদিন হয়ত মরে যাবো কিন্তু এই ব্লগে সেই কবিতাগুলো আর লেখাগুলো থেকে যাবে।
দেখা যাক কি হয়!!!!!!!!!
৩|
২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:৩৪
জুল ভার্ন বলেছেন: @কৌশিক, আমি তা মনে করিয়ে দিয়েছি............
৪|
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৬
স্বাধীনতার চরমপত্র বলেছেন: >> জন মিলটন "ইলুমিন্যাটি" নামের একটি গোপন ভ্রাতৃসঙ্ঘের সদস্য ছিলেন। সে সঙ্ঘের সদস্যরা ছিলেন সে সময়ের আলোকিত মানুষ। গ্যালিলিও ছিলেন সে ভ্রাতৃসঙ্ঘের প্রধান।
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২৩
মিলটন বলেছেন: ধন্যবাদ আপনাকে। ব্যাপারটি জানা ছিল না। কিন্তু গোপন ভ্রাতৃসঙ্ঘের কি দরকার ছিল? ওটা প্রকাশ্য হলেই বা কি হতো?
৫|
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৬
সুহেল রাজজ বলেছেন: হুমম....................++++++++++
++++++++
৬|
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩০
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: ্কই আগর তলা আর কই চকির তলা ...
হাহ ।।.
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩৪
মিলটন বলেছেন: আরে একদিন তোমার নাতিনাতনি বলবে ..........
once there was a blogger named Milton. He was very good man.
৭|
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫২
তায়েফ আহমাদ বলেছেন: আমাগো জাতি ও জ্ঞাতি ভাই মিলটনের জীবনী চাই।
নাইলে............
থাক আর কইলাম না!
২৮ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৪:১০
মিলটন বলেছেন: আমি আগে মইরা লই। তার বাদে..........
৮|
২৯ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৩০
সীমানাহীন বলেছেন: আজকে আপনার কোন পোস্ট না দেখে বড়ই ব্যাথিত হয়েছি। আপনার শরীর কেমন? মোবাইল নাম্বার থাকলে জানার চেষ্টা করতাম।
সব ঠিকতো?
কমেন্ট ব্যান উঠিয়ে দিয়েছে কিন্তু জেনারেল করে রেখেছে। একদিন নিশ্চয় মুক্তি পাবো ![]()
৯|
০২ রা মে, ২০০৯ সকাল ১১:৫২
মুহিব বলেছেন: আপনার মাঝেও কিন্তু জন মিলটনের প্রতিভার একটা ছায়া দেখা যায়।
১০|
০২ রা মে, ২০০৯ দুপুর ১:০৭
সাইফুর বলেছেন: মিলটন নামে একজন ব্লগার আছে ![]()
১১|
০৩ রা মে, ২০০৯ দুপুর ২:২৪
শত রুপা বলেছেন:
মিলটন বলেছেন:
একদিন হয়ত মরে যাবো কিন্তু এই ব্লগে সেই কবিতাগুলো আর লেখাগুলো থেকে যাবে।
দেখা যাক কি হয়!!!!!!!!!
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৭
কৌশিক বলেছেন: একটা নিউজ মিসিং - মিলটন একজন ব্লগার ছিলেন..