| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক আগে থেকেই জেনে আসছি, আমাদের দেশে বেকার সমস্যাটা অনেক বড় ধরনের একটি ব্যাধি । তবে কখনও তেমন ভাবে বুঝে উঠেনি । সদ্য পড়ালেখার একাডেমিক অংশটুকু প্রায় শেষ করলাম । তাই চাকরির বাজারে নাড়াচাড়া শুরু করেছি । দেখে অবাক হলাম কিছু ওয়েবসাইট ভর্তি রয়েছে চাকরি আর চাকরি, কিন্তু দুঃখ হল প্রায় সবই অভিজ্ঞতা চায় । তাহলে কিভাবে পাব এই অভিজ্ঞতা, যদি কিনা নতুন চাকরির সুযোগই না থাকে । নতুনদের জন্য ভাল যে চাকরি গুলো আছে তা যে ধরনের যোগ্যতা চাই তা খুবই কম লোকের ই আছে । এত বড় বড় ধরনের ডিগ্রি সবার পক্ষে অর্জন করা সম্ভব হয় না । আমি এখানে যোগ্যতা নিয়ে নয় , বলছি অনেক বিষয় মিলিয়ে । একটি সাধারন পরিবারের সদস্যর পক্ষে বড় বড় এইসব ডিগ্রি অর্জন যে কতটা কঠিন তা শুধু মাত্র তারাই জানে ।
তবে এসব কথা চিন্তা করে আমি থেমে থাকিনি , চাকরির আবেদন করেই ফেলেছি কয়েকটি । তাদের মধ্যে একটি নন্দিত কোম্পানি আমাকে আবেদনের পরের দিনই জানিয়েছে, তারা আমাকে চাকরিটা দিতে অনেক ইচ্চুক । আমি রাজি হলেই কিছু দিনের মধ্যে যোগাযোগ করতে বলেছে । তবে অবশ্যই চাকরির প্রথমে কাজ শেখার জন্য ২৫০০ টাকা জমা দিতে হবে । হইত অনেকেই এমন কিছুর সম্মুখীন হয়েছেন । অদ্ভুত তাইনা । এমন ভাবেই ঠকে চলেছে কিছুসংখ্যক অসাধু লোক, কিছু প্রয়োজনতারিত আমাদেরকে।
তারপর ভাবলাম দেশের বাইরে যাবার কথা । আবেদন করলাম কিছু বাইরের চাকরিতে । তারাও উদয় হয়ে আমাকে তারপরের দিনই, মেইল পাঠাল তারা আমার আবেদন পছন্দ করেছেন, আমাকে একটি নাম্বার এ ফোন দিয়ে মেডিকেল টেস্ট করতে হবে । যাতে আমাকে কিছু টাকা জমা দিতে হবে । জেনে ভালই লাগল ।
এমনি প্রতিনিয়ত অবাক হয়ে চলেছি । বোঝা শুরু করেছি, যেখানেই প্রয়োজন সেখানেই ঠকবাজি। কিন্তু থেমে থাকবনা, কেউই থেমে থাকেনা ।
©somewhere in net ltd.