| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

হাত বাড়ালেই যখন তোমাকে পাবো,
সহস্র বছরের বিরহে দগ্ধ এই হৃদয়ে জোয়ার ফিরে আসলে,
সত্যিই এক প্রশান্ত মহাসাগর ভালবাসায় তোমাকে ডুবিয়ে দেবো।
যখন হাত বাড়ালেই তোমাকে ছোঁবো,
এক হিমালয় ভালবাসা দিয়ে আড়াল করে,
সবার থেকে তোমাকে আলাদা করে নেবো।
যখন মন চাইলেই ওই নরম ঠোঁট দুটোর মধ্যে আটকে যাবো,
প্রয়োজনে সুদূর এন্ড্রোমিডা গ্যালাক্সির কোন অচেনা গ্রহ থেকে নীরবতা ধার করে এনে ঘর ভরে ফেলে,
জীবনের সব জঞ্জাল থেকে আলাদা করে ফেলবো নিজেদের।
যখন হিসেবগুলো মিটিয়ে, দুজনের দূরত্বগুলো ঘুচিয়ে,
বুকের স্পন্দনগুলো বিজোড় থেকে জোড় বানিয়ে ফেলবো,
মহাকালকে স্তব্ধ করে, সময়ের গতি থামিয়ে দিয়ে,
তোমার চুলে মুখ ডুবিয়ে বলবো,
ভালবাসি।
©somewhere in net ltd.