| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাজিয়া জামান
shohoj shorol vabna vabi /jotil kichu vabte parina /
ভালবাসার মায়াবী কন্যা
যে নীল চিঠি তোমায় দিয়েছে
সে চিঠি তুমি বুক পকেটে রেখে দিও ।
রেখে দিও রেখে দিও ।
সবুজ জ্যোৎস্নার মায়াবী আলোয় তাহার কথা
একটু করে মনে রেখো
মনে রেখো মনে রেখো ।
রেশমি চুড়ির ঝংকারে তার নপুর নিক্কণ
জমা দিও তার নীলাম্বরি শাড়ীর পাড়ে
শাড়ীর পাড়ে শাড়ীর পাড়ে ।
তাহার কথা একটু করে মনে রেখো
মনে রেখো মনে রেখো ।
তোমার উদাস চোখের ভেতর
জলের ছায়ায় তাহার জন্যে
একটু করে জল রেখো
জল রেখো জল রেখো ।
বুকের মধ্যে তাহার জন্যে
একটু করে জমিন দিও
জমিন দিও জমিন দিও ।
ভালবাসার কোমল নরম পদ্য লিখো
তাহার কথা তোমার লেখায় একটু করে
ছায়া দিও ছায়া দিও ।
স্বরবৃত্ত ছন্দে তাহার দেহের
চপলতার আকার দিও
আকার দিও আকার দিও ।
ভালবাসায় চোখের জলে
তাহার কথা একটু করে
মনে রেখো মনে রেখো ।।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর ! প্রথম ভাল লাগা দিয়ে গেলাম ।