| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাজিয়া জামান
shohoj shorol vabna vabi /jotil kichu vabte parina /
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে ”
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ । কিন্তু শুধু মাত্র মধ্যবিত্ত আর ধনী পরিবারের শিশুরা ছাড়া কারা গুরুত্ব পায় এই পৃথিবীতে ?অনাদরে অবহেলায় কত শিশুর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে , আমরা দেখেও দেখি না । শিশুর ভবিষ্যৎ নষ্ট হওয়া মানে সমাজ নষ্ট হওয়া , দেশ নষ্ট হওয়া ।
আমরা এক চক্ষু দৈত্যের মত বেড়ে উঠি শুধু নিজেদের নিয়ে ।
একজন শিশুর বেড়ে ওঠার জন্য তার প্রথম ৫ বৎসর খুবই গুরুত্বপূর্ণ ।এই সময় শিশু তার পরিবার থেকে যা শিখে তা তার সারা জীবনে প্রতিফলিত হয় । একটা সমীক্ষায় দেখা গিয়েছে যারা বড় বড় অপরাধী তাদের শৈশব মোটেও ভাল ছিল না । মানুষ কখন ও অপরাধী হয়ে জন্মগ্রহন করে না । তার পরিবার ,সমাজ ,আর্থ সামাজিক অবস্থা ইত্যাদি এর জন্য দায়ী । আমরা আর কিছু না পারি আমরা আমাদের শিশুদের একটা সুন্দর শৈশব দেয়ার চেষ্টা করবো । পারিবারিক বন্ধন , গুরুজনের প্রতি শ্রদ্ধা ,সুন্দর ব্যবহার পরিবারের সবার প্রতি ,এমনকি কাজের লোকের সাথেও ভাল ব্যবহার , মূল্যবোধ গুলোর লালন এসব একজন শিশুকে মহৎ করে তুলতে পারে । আমাদের শিশুরাই আমাদের ভবিষ্যৎ। সুতরাং আমাদের অবশ্যই ওদের প্রতি যত্নশীল হওয়া উচিৎ।
©somewhere in net ltd.