| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাজিয়া জামান
shohoj shorol vabna vabi /jotil kichu vabte parina /
১।
শীত হয়ে যাক আমার কাছে সাইবেরিয়ার পাখি
পাঠিয়ে দেব তাকে চঞ্চুতে করে উত্তর গোলার্ধে
এইসব শীতের রাত আমাদের হৃদয়ে হিম জড়তা আনে
হৃদয় আর শরীরের মৃত্যুর মতন
শীত ভেদ করে এক চালা দোচালা ঘর
কোমল হৃদয়ের নারী আর পুরুষ
আর শিশুদের অনুভুতি সব
জমা হয়ে যায় পাখিদের হৃদয়ে
এইখানে আর কোমলতা নাই
হিম ঘর থেকে মায়াময় আলো
জমা হয় শীতের ওম রোদ্দুরে
আমরা সকলে সেই মায়াময় আলোর পথিক ।
২।
এইসব ধূলিধূসরিত পথে শীত মেলে দেয় হু হু ঠাণ্ডা
সূর্য উঠল বলে প্রবীণেরা জ্বালায় আগুনের ছাদ
এইসব শীতার্ত মানুষেরা
ওম খুঁজে ফেরে নরম রোদ্দুরে ।
মিহিন নরম কম্বলে শুয়ে থাকে পাখির দল
লঘু চঞ্চল পদে ভর করে না শীত
ঝেড়ে ফেলে দেয় সব কুয়াশা
শুধুই শীতার্ত জনতার অঞ্চল ভেদ করে
হানে তীক্ষ্ণ বর্শা এই শীত কুয়াশা ।
২|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
নাজিয়া জামান বলেছেন: ধন্যবাদ। শুভকামনা ।
৩|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
ভিয়েনাস বলেছেন: শুধুই শীতার্ত জনতার অঞ্চল ভেদ করে
হানে তীক্ষ্ণ বর্শা এই শীত কুয়াশা । ভালো লাগলো
২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
নাজিয়া জামান বলেছেন: আমারো ভাল লাগলো ভাল লাগার কথা শুনে ।
৪|
২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
সপ্নাতুর আহসান বলেছেন: ভাল লাগল।
২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
নাজিয়া জামান বলেছেন: সপ্নাতুরকে শুভেচ্ছা ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০২
ৎঁৎঁৎঁ বলেছেন:
কোমল হৃদয়ের নারী আর পুরুষ
আর শিশুদের অনুভুতি সব
জমা হয়ে যায় পাখিদের হৃদয়ে
এইখানে আর কোমলতা নাই
হিম ঘর থেকে মায়াময় আলো
জমা হয় শীতের ওম রোদ্দুরে
আমরা সকলে সেই মায়াময় আলোর পথিক ।
সুন্দর!!!
ভালো লাগা রইলো অনেক।