| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাজিয়া জামান
shohoj shorol vabna vabi /jotil kichu vabte parina /
মূল ভাব – taylor swift’s song .
দুজনেই সেদিন ছিলাম স্বর্ণচাঁপার মত তরুণ তরুণী
চোখ বন্ধ করে অনুভব করছিলাম তারাদের জ্বলে ওঠা
আর দাঁড়িয়েছিলাম ঐ বারান্দায়
আলো দেখছিলাম , দেখছিলাম সেই উৎসবের রোশনাই
তোমাকেও দেখছিলাম এই উৎসব মুখর জনতার মধ্যে ।।
বললে “কেমন আছেন ?
তুমি ছিলে সেদিন রোমিও
আর উৎসবমুখর জনতার মধ্যে
তুমি নিজেকে হারিয়েছিলে …
আমার বাবা বললেন
“চলে আস জুলিয়েট”।।
আমি সিঁড়িতে দাঁড়িয়ে কাঁদছিলাম
বলেছিলাম “যেও না রোমিও…
“নিয়ে যাও আমাকে নির্জন অরণ্যে…।“
“আমি হব রাজকন্যে তুমি হবে রাজপুত্র “
“শুধু তুমি হ্যাঁ বল প্রিয়তম ‘।।
এটা একটা ভাল বাসার গল্প
“তুমি শুধু হ্যাঁ বল প্রিয়তম “।
আমি লুকিয়েছিলাম ঐ পুষ্পিত বাগানে
সমস্ত সুগন্ধি ফুলের মায়া ছাড়িয়ে
তোমাকে একনজর দেখার জন্যে ।।
তুমি শুধু একবার চোখ বন্ধ কর
এই নগর থেকে আমাকে নিয়ে যাও
এই নগরী থেকে আমাকে নিয়ে যাও গভীর অরণ্যে ।
অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়েছি যখন
ভেবেছি তুমি কি কখনোই আসবে ?
আমার বিশ্বাস যখন ধীরে ধীরে ফিকে হয়েছে
তখনই তুমি এলে ।।
কি ভীষণ একা আমি
তুমি আমাকে নিয়ে গেলে আরো গভীর অরন্যে ।
বললে “বিয়ে করবে আমাকে “?
“সাথী হবে আমার নির্জনতার” ?
“তোমাকে কখনো একা থাকতে হবে না জুলিয়েট “।
“বিশ্বাস কর “…
“তুমি আজ লাল শাড়ী পড়বে “
“ফুলের মালায় আজ হবে তুমি আমার মন পরী “
“আমি হব তোমার রাজপুত্র”…
এটা সত্যি একটা ভাল বাসার গল্প
আমরা দুজনেই ছিলাম সেদিন তরুণ তরুণী “।
নাজমুন নাহার | ফেব্রুয়ারি ০৫, ২০১৩ |
২|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৯
ফ্রিঞ্জ বলেছেন: We were both young when I first saw you
৩|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪০
ফ্রিঞ্জ বলেছেন: অনুবাদ সুন্দর হইসে!
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: +