| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাজিয়া জামান
shohoj shorol vabna vabi /jotil kichu vabte parina /
মনপরীদের হলুদ বাড়ী
ওড়ায় তাদের রঙিন ঘুড়ি
মন মানে না সীমারেখা
দূর অজানায় উড়ছে পাখা ।
মনের ভেতর কষ্টের বাড়ি
অন্দর মহল লাগছে কষি
আটকে রাখ বাঁধ রশি
কি যে করি যায় না ধরা
এমন কেন সব বেয়ারা ?
শান্ত হও চুপসে থাক
কেন শুন মনের কথা !
মন পরীরা জ্বালায় ভীষণ
ভাঙ্গতে চায় সকল বাঁধন ।
সকল বাঁধন খুলে তারা
ভীষণ চঞ্চল মন পরীরা ।।
বন্য ভীষণ তেজ যে দারুন
ওরা আমার রঙিন বেলুন
উড়িয়ে দেব মনের সুখে
হাসছে তারা অবাক চোখে ।
©somewhere in net ltd.
১|
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৪৬
শাহজাহান মুনির বলেছেন: উড়িয়ে দেব মনের সুখে
হাসছে তারা অবাক চোখে ।[/sb
++++++