| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাজিয়া জামান
shohoj shorol vabna vabi /jotil kichu vabte parina /
নামহীন উপত্যকায় দেখা হবে প্রিয়
এখন নিঃশব্দের কাল ।
ইথারে ভেসে আসুক
অনামী চিঠি
পড়ে নেব আমি ।।
তুমি শুধু চুপ থেকো
আমি চোখ পড়ে নেব ।
ইশারা ভ্রু ভঙ্গি
দেখে জেনে নেব আগামী
রোমান্সের সময় আর ক্ষণ ।
চুপি চুপি চুপকথায় জেনে নেবে
পাখির দল আর শামুকের ভেতর লুকনো
সকল ইশারা ।
আরো আরো বহু ঘাসফুল যারা
অপেক্ষায় থাকে
আমিও আছি অপেক্ষায়
আকাশের ঠিকানায় দেখা হবে বলে ।
নিঃশব্দ খেয়ে নিয়েছে সময় আর হৃদয়
তাই চুপকথায় লেন দেন হোক শর্বরীর
পদ্ম ঘুমাক শিশিরের জলে
আর আকাশ কাঁদুক সবটুকু মেঘ উজার করে
আমি অপেক্ষায় থাকি
অপেক্ষাতেই থাকি ।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
রোজেল০০৭ বলেছেন: ভালো লাগা ++