| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাজিয়া জামান
shohoj shorol vabna vabi /jotil kichu vabte parina /
নামহীন উপত্যকায় দেখা হবে প্রিয়
এখন নিঃশব্দের কাল ।
ইথারে ভেসে আসুক
অনামী চিঠি
পড়ে নেব আমি ।।
তুমি শুধু চুপ থেকো
আমি চোখ পড়ে নেব ।
ইশারা ভ্রু ভঙ্গি
দেখে জেনে নেব আগামী
রোমান্সের সময় আর ক্ষণ ।
চুপি চুপি চুপকথায় জেনে নেবে
পাখির দল আর শামুকের ভেতর লুকনো
সকল ইশারা ।
আরো আরো বহু ঘাসফুল যারা
অপেক্ষায় থাকে
আমিও আছি অপেক্ষায়
আকাশের ঠিকানায় দেখা হবে বলে ।
নিঃশব্দ খেয়ে নিয়েছে সময় আর হৃদয়
তাই চুপকথায় লেন দেন হোক শর্বরীর
পদ্ম ঘুমাক শিশিরের জলে
আর আকাশ কাঁদুক সবটুকু মেঘ উজার করে
আমি অপেক্ষায় থাকি
অপেক্ষাতেই থাকি ।
২|
১২ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৭
আরজু পনি বলেছেন:
লেখাটা পড়তে পড়তে ভাবছিলাম কমেন্টে লিখবো....অনেকদিন পরে আপনার পোস্ট পড়ছি, ভালো লাগলো বেশ...
কিন্তু আপনার কোন প্রোপিক না দেখে আমি কনফিউজড!কারণ সেই নাজিয়ার প্রোপিকটা আমার পরিচিত...
আমি একজন নাজিয়াকে চিনি, বুঝতে পাচ্ছি না , আপনি সেইজনই নাকি!
৩|
১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:০৮
নাজিয়া জামান বলেছেন: এটা এই ব্লগের রেজিস্ট্রেশন করার জ্ন্য ব্যবহার করেছি । আমার নাম দিয়ে রেজিস্ট্রেশন করা যাচ্ছিল না ।
নাজ মুন নাহার " আমার নাম । নামটা দিয়ে দেয়া উচিত । মনেই থাকে না । ধন্যবাদ আপনাকে ।
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমি অপেক্ষায় থাকি
অপেক্ষাতেই থাকি ।
ভালোলাগা।