নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

minsomnaz

shohoj shorol vabe shob kichu vabi /jotil vabe vabte parina /

নাজিয়া জামান

shohoj shorol vabna vabi /jotil kichu vabte parina /

নাজিয়া জামান › বিস্তারিত পোস্টঃ

তবু ভুল হয়ে যায়

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

তবু ভুল হয়ে যায়

নাজমুন নাহার | মার্চ ১৪, ২০১৩



১.

ভুল বাটনে নক হয়ে গেল ,

যতই চেয়েছিলাম

তবু ভুল হয়ে যায় বার বার ।

তখন তো মন তাপিয়েছিলাম

হৃদয়কে শিমুল তুলোর মত

দিয়েছিলাম হাওয়ায় উড়তে ..

তবু আত্মার ক্রন্দন ভুল বলে

নিজের দিকে ফিরিয়েছে যাযাবর আত্মা ।

২.



আজ আর মুঠোফোনের কেউ নেই

হাত পা মেলে দিয়ে ঘুমায় তাই পাখিদের সাথে ।

যে দিন গিয়েছে রোমান্স ঘন অরন্যে

সে দিনের কথা কে মনে রাখে !



কেউ নেই কেউ নেই

সময় বন্দী আজ সময়ের ঘেরাটোপে

তবু বার বার অপেক্ষায় থাকে

নতুন করে নক হবার।

বিটপীর মাঝ থেকে তুলে আনে

ছোট ছোট ঘাসফুলের রোমান্স।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫

লাল চাঁন বলেছেন: দারুন হয়েছে ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.