নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

minsomnaz

shohoj shorol vabe shob kichu vabi /jotil vabe vabte parina /

নাজিয়া জামান

shohoj shorol vabna vabi /jotil kichu vabte parina /

নাজিয়া জামান › বিস্তারিত পোস্টঃ

দূরের বাদ্য

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

সেদিন ছিল সেই আশ্চর্য বিকেল

তিনি বললেন “ বসতে পারি প্লিজ ?

যদিও পাশের সিটটি খালিই ছিল

তবু অনিচ্ছাকৃত হ্যাঁ বলে তাঁকে বসতে দিলেম ‘

লাজুক এবং চশমা চোখের ভদ্রলোক

দেখেই ভাল লাগার ঘোর তৈরী হয় ।

উনি সেই যে বসেই মুখে কুলুপ আঁটলেন ---

আমি ট্রেনের জানালা দিয়ে দেখি সবুজ শস্যের গ্রাম আর মাঠ

ছুটে যাচ্ছে তারা আমাদের সাথেই

কতক্ষন চুপ থাকা যায় ?

জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন ?

উনি ইতস্তত করলেন

ভেতরে সন্দেহের ঘোর কি ?

হঠাতই বৃষ্টি !

আহ কেন যে আসে বৃষ্টি ?

একেলা সুখের মত পাশে এসে

জানান দেয় সবগুলো ভাললাগার ঘোর --

যিনি আছেন পাশে , ছুঁয়ে দিতে পারেন হাত

নাহ এটুকু অভদ্র তিনি হতে পারেন না

একাকী বিষণ্ণ হই ফের

কতজনের চোখে আমি নীল নয়না সুন্দরী

তার কি চোখে পড়ে না ?

চা নিয়ে এল ট্রেনের সেবক

তিনি এক কাপ নিয়ে আর এক কাপ আমাকে দিলেন

এরপর ভেঙ্গে গেল সব বাঁধ

গল্পে গল্পে কেটে গেল কতটা বুনো সময় !

ঝিক ঝিক ট্রেনের ঝম ঝম নৃত্যে ্‌

এলাম বুঝি ?

এত তাড়াতাড়ি কেন যে সময় যায় ?

নেমে যাওয়ার সময় হল বলে --

তিনি উঠলেন ।

লিখে দিলেন মুঠোফোনের আঁকাবাঁকা নম্বর গুলো

বাসায় এসে যথারীতি মনে হল তাঁকে

একটা কল করলেই হয়

নাহ কি হবে ?

বলে রেখে দিয়েছি মুঠোফোনের সংখ্যাগুলো সুগন্ধী রুমালের সাথে

মাঝে মাঝে দেখা হয় ওদের সাথে

ইচ্ছে করে ডায়াল করি

জিজ্ঞেস করি

কেমন আছেন ?

হয়নি তাঁকে কল করা

কি হবে দুরের অলিক ভালবাসাবাসি কাছে এনে ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: সুন্দর!!!






++++++++

২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

নাজিয়া জামান বলেছেন: ওরকম কাব্যিক নাম কি করে সাজাও ভাই ?

"তোমার গল্পের মৃত রাজকন্যা ""

তবে মৃত শব্দটাকে এডিট করে "স্বপ্নের" রাজকন্যা বল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.