নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

minsomnaz

shohoj shorol vabe shob kichu vabi /jotil vabe vabte parina /

নাজিয়া জামান

shohoj shorol vabna vabi /jotil kichu vabte parina /

নাজিয়া জামান › বিস্তারিত পোস্টঃ

আমার শহরে প্রিয় বারান্দা নেই

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৪

আমি চলে যাচ্ছি এই শহর ছেড়ে

আমার শহরে প্রিয় বারান্দা নেই,

আকাশ নেই

হিজল ফুলের আলো নেই ।

চা পানের সবুজ মাঠ নেই

ওরকম আদুরে গিনিপিগ গুলো কবেই মরে গিয়েছে

শীত সকালের সবুজ ঘাসের বারান্দারা

এখন ইট সুরকী পাথরের ফুলে নিজেদের সাজিয়েছে

রুগ্ন চাঁদের ম্লান আলোয় ভেজে না শহর

এই শহর এখন আফিমে ঝিমোয় তার সকাল দুপুর রাত্তির

আমার অলস দুপুরে মাঝে মাঝে ঈশ্বরের সাথে কথা হয় চুপি চুপি

তিনি বিবশ চোখে দেখেন পৃথিবীর বিদেয় নেয়ার আগাম সন্ধ্যে গুলো

আমি আর থাকবোই না এই প্রানহীণ শহরের পৃথিবীতে

ঈশ্বরের সাথে কথা হয়েছে

তিনি বলেছেন " কুন ফায়াকুন" নতুন সবুজ পৃথিবীর জন্যে ।

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

শুকনোপাতা০০৭ বলেছেন: সুন্দর কাব্য :)

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১

নাজিয়া জামান বলেছেন: ধন্যবাদ শুকনোপাতা । ভাল থাকবেন ।

২| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৯

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার ||

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫১

নাজিয়া জামান বলেছেন: ধন্যবাদ ভাই ইমরাজ কবির । শুভকামনা রইল ।

৩| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

স্বপনবাজ বলেছেন: সুন্দর

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫২

নাজিয়া জামান বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ । শুভকামনা রইল ।

৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫০

দুঃখিত বলেছেন: ভেলি সুন্দর :) ;)

৫| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫২

shfikul বলেছেন: +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.