| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাজিয়া জামান
shohoj shorol vabna vabi /jotil kichu vabte parina /
১ ।
ফের প্রেমে পড়ি
ফের জলে পড়ি
ফের হাত পা ছেড়ে দিয়ে কাঁদতে বসি
আবার আকাশের জলের সাথে আত্মীয়তা করি
ঘর বসতি ভাসিয়ে দিয়ে বন্যা হই
আমার ওরকম ভুলে ভুলে
গদ্য পদ্য কবিতা হয়
এবার আর জলে নামবো না
পা ভেজাব না জলে
এবার আমার আকাশের জল
তার বাড়ী উজার করে একেলা একেলা কাঁদুক
আমি আড়ি নিয়েছি তার সাথে
তার ভুলে গদ্য পদ্য সে একাই রচনা করুক
আজ সে আমায় জল হতে দিক ।
২।
তোমাকে যে ভালবাসি
সে আমার সৃষ্টিকর্তা জানেন
তুমি বিশ্বাস কর অথবা নাই করো
কতকাল শুনেছি বুকের ভেতর তোমার কড়ানাড়া
এটা আমি ঈশ্বরকে বলে রেখেছি চুপি চুপি
তিনি জানিয়েছেন ভালবাসা বৃথা যায় না
বুকের ভেতর রোদের সাথে তোমাকেও লালন
করতে জানিয়েছেন
আমি আর্জি দিয়ে রেখেছি
বাতাসে
জলে
আর ঠিকানাবিহীন চলা পাতাল বাসী ট্রেনকে
আমাকে ঠিকঠাক মত তোমার ঠিকানায় পোঁছে দেবে বলে
আমি সেই সাদা রঙের ট্রেনের অপেক্ষায় আছি
নাজমুন নাহার
২৩/০৪/১৩
২|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৩০
ৎঁৎঁৎঁ বলেছেন:
তার ভুলে গদ্য পদ্য সে একাই রচনা করুক
আজ সে আমায় জল হতে দিক ।
সুন্দর! অনেক ভালো লাগা রেখে গেলাম!
৩|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০
আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব খুব সুন্দর! ![]()
৪|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৪
সুফিয়া বলেছেন: ভালো লাগল।
Click This Link
৫|
১১ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৭
রহস্যময়ী কন্যা বলেছেন: সুন্দর।ভালো লাগলো ![]()
৬|
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:২৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর !
আপনি কমেন্টের রিপ্লাই দেননা বুঝি ???
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩
স্বপ্নরাজ্য বলেছেন: ভালো লাগলো।
প্রিয়তে........