নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার দ্বিত্বীয় সত্বা

হাইড

মিস্টার হাইড

কিছুই না

মিস্টার হাইড › বিস্তারিত পোস্টঃ

মোহ এবং ভালোবাসা .......... ভালোবাসায় সৌন্দর্য এর ভূমিকা কতটুকু ? আসুন সত্য স্বীকার করি

২৩ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:৩৪

কামাল ভালোবাসে রিমাকে । দশ বছরের প্রেম । সেই ক্লাস নাইনে ক্ষনিকের আলাপের মাঝে শুরু হওয়া সম্পর্ক একসময় ভালোবাসায় পরিনত হয় । আজ দুজনই প্রতিষ্ঠিত । দুজন অনেক বাধা বিপত্তি কাটিয়ে একে অন্যের জীবনসঙ্গী ।
ইদানীং কামালের ভালো লাগেনা রিমাকে । দিন দিন কেমন যেন বিরক্তিকর হয়ে যাচ্ছে সে । রিমার চেহারা খুব একটা সুন্দর না । তারুন্যে সব মেয়েকেই মাঝে মাঝে সুন্দর লাগে । কবি সাহিত্যিকরা কন্যাসুন্দর অালো , কালো জগতের আলো .. এইসব বুলশিট বইপত্রে লিখলেও বাস্তবতা ভিন্ন । রিমার মোটা চর্বিবহুল দেহ আর ভালো লাগেনা কামালের । চোখ বন্ধ করলে ওর মনে ভেসে উঠে কোন তন্বী সুন্দর কোমলমতী টানা চোখের মায়াবতীর চেহারা ।

উপরের ঘটনাটি কাল্পনিক হলেও তা বাস্তবতার বহি:প্রকাশ । মন যতোই সুন্দর হোক না কেন চেহারা কালো বা শ্যামলা হলে সে মেয়ের আর কোন দাম নাই । সে পুরোনো হয়ে যায় তার সবচাইতে বিশ্বস্ত প্রেমিকের কাছেও । কবিতা , গান, আবেগ , ভালোবাসা এইসমস্ত জিনিস কেবল সুন্দর এবং সৌন্দর্য দেখলেই মনে আলোড়ন তুলে ।

লেখাটি কিছুটা অফেন্সিভ হলেও সত্য । জানি অনেকেই আমাকে বিকৃত রুচির অধিকারি, সাইকো , বর্নবাদী ... এইসব বলবেন । কিচ্ছু যায় আসে না তাতে । নিজেকে একবার নিজেই জিজ্ঞেস করুন আমি সত্য বলছি না মিথ্যা বলছি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.