| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিজান রহমান শ্রেষ্ঠ
সকলে বাস্তবে পায় আমি তা স্বপ্নে জোগাই বাতাসে স্বপ্ন উড়াই আগুনে স্বপ্ন পোড়াই জলেতে স্বপ্ন ভাসাই। -------------------------------- বাংলা আমার ধ্যান ও জ্ঞান, বাংলা জীবন মরণ, বাংলা নিয়েই চলবো আমি, বাংলায় এ মন গড়ন।
একটি শিক্ষামুলক পোস্ট
ইংরেজী ক্যালেন্ডারে একটি নতুন দিন রাত ১২টার পর শুরু হলেও বাংলা ক্যালেন্ডারে কখন শুরু হয় ?
মোগল সম্রাট বাবরের আমলে তারিখ ই এলাহি নামে যে ক্যালেন্ডার ব্যবহার শুরু হয়েছিল সেটিই যুগে যুগে পরিবর্তিত হয়েছে হয়েছে বাংলা ক্যালেন্ডার। হিজরী সালের ৯৬৩ বর্ষকে ধার করে ১৫৫৬ খৃষ্টাব্দে শুরু হয়ে সৌর পদ্ধতিতে গণনা করে ১৪১৮ পরিনত হয়েছে। বাংলার ঐতিহ্য এই বাংলা সালের দিন গণনার শুরু নাকি সকালে সূর্যদ্বয়ের পর থেকে। হিজরী সাল গণনা করা হয় সন্ধ্যা থেকে।
প্রশ্ন হচ্ছে, বর্তমানে আমরা যে বাংলা ক্যালেন্ডার ব্যবহার করছি সে ক্যালেন্ডার মতে বাংলা ক্যালেন্ডারের দিন শুরু হয় কখন থেকে ?
(ক). সন্ধ্যা থেকে
(খ). রাত ১২টার পর থেকে (মধ্য রাত থেকে)
(গ). সকালে সূর্যদ্বয়ের পর থেকে
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:১৯
মিজান রহমান শ্রেষ্ঠ বলেছেন: বাংলা ক্যালেন্ডার সৌর, চান্দ্র ও নাক্ষত্রিক ক্যালেন্ডারের একটি মিশ্র ক্যালেন্ডার হিসেবে প্রচলিত ছিল। প্রতি বছর নক্ষত্র দেখে ক্যালেন্ডার তৈরি করা হতো যা জ্যোতির্বিদরা করতেন। এতে দেখা যেত বৈশাখ মাস কোন বছরে ৩০ দিনে আবার কোন বছর ৩১ দিনে আবার কখনো ৩২ দিনে। জানেন কি ?
২|
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:১৫
খেয়া ঘাট বলেছেন: আপনিতো এমনিতেই শ্রেষ্ঠ , তাই কেউ মনে হয় জিততে পারবেনা।
তালগাছতো আপনার ![]()
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:১৯
মিজান রহমান শ্রেষ্ঠ বলেছেন: তালগাছ আপনাকে দিয়ে দিলাম।
৩|
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:১৯
লেখাজোকা শামীম বলেছেন: বাংলা ক্যালেন্ডারে সকালে সূর্যোদয়ের পর থেকে দিন শুরু হয়।
আমার সর্বশেষ পোস্ট :
নতুন বছরের পরথম দিনে তিনখান প্রতিজ্ঞা করিলাম
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:৩২
মিজান রহমান শ্রেষ্ঠ বলেছেন: বাংলা ক্যালেন্ডার সংষ্কারের জন্য ১৯৬২ - ৬৩ সালে বাংলা একাডেমী একটি বাংলা ক্যালেন্ডার সংষ্কার কমিটি গঠন করা হয়। ড. মুহম্মদ শহিদুল্লাহর সভাপতিত্বে ঐ কমিটি বাংলা ক্যালেন্ডার সংষ্কার করে। পরবর্তিতে ঐ সংষ্কারের কিছু ত্রুটি পাওয়ায় ১৯৯৫ সালে সংস্কৃত মন্ত্রনালয়ের উদ্দোগে বাংলা ক্যালেন্ডার পুনরায় সংস্কার করার জন্য টাস্কফোর্স গঠিত হয়। বর্তমানে তাদের সংষ্কারকৃত বাংলা ক্যালেন্ডার আমরা ব্যবহার করছি।
৪|
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:২৭
আমি সুফিয়ান বলেছেন: 3 no ta
1 hijri
2 grgrn
amra oi 2ta r halka joutish er jogakhichuri....
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৫
মিজান রহমান শ্রেষ্ঠ বলেছেন: জ্যোতিষির জগা খিচুরির দিন শেষ। এখন বাংলা ক্যালেন্ডার চলে ইংরেজী ক্যালেন্ডারের ঘারে চড়ে।
৫|
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:২৭
নির্বাকের মিছিল বলেছেন: হিজরী থেকে সাল ধার করা হইছে এিটা জানেন আর এইটা জানেন না ? সূর্যোদয় শুরু করে নতুন দিন। কিলিয়ার?? তর্ক করার কিছু নাই। আজাইরা পোস্ট।
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৪
মিজান রহমান শ্রেষ্ঠ বলেছেন: আপনার সাথে তর্ক জমবে। বাংলা ক্যালেন্ডারে দিন গণনা শুরু হয় রাত ১২ টার পর থেকে।
৬|
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৫
নির্বাকের মিছিল বলেছেন: sabas!!! valo kotha.. kemne?
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:৪৬
মিজান রহমান শ্রেষ্ঠ বলেছেন: নক্ষত্র দেখে বাংলা ক্যালেন্ডারের মাসের দিন ঠিক করতে হতো। এতে দেখা যেত কোন মাস কখনো ৩০ দিনে কখনো ৩১ দিনে আবার কখনো ৩২ দিনেও হতো । এতে করে সাধারণ জনগণ কখোনো আগে থেকে বুঝতে পারতোনা সামনের বছরের কোন মাস কত দিনে হবে। কারণ বাংলা সাল অনেকটা ভারতীয় ক্যালেন্ডার শকাব্দের মতো। এমনটি এর মাসের নাম গুলোও শকাব্দের থেকে ধার করা। নক্ষত্রিয় জটিলতা এরাতে ১৯৫৭ সালে ভারত সরকার কর্তৃক শকাব্দ সংষ্কার করা হলে ১৯৬২ সালে বাংলা ক্যালেন্ডার সংষ্কারের জন্য বাংলা একাডেমি কর্তৃক ড. মুহাম্মদ শহিদুল্লাহ কর্তৃক কমিটি গঠন করা হয়। শকাব্দের আদলে বাংলা ক্যালেন্ডার সংষ্কার করা হলে ১৪০০ সালের দিকে আবারও বাংলা ক্যালেন্ডার সংষ্কার করার নিয়ে নানা তর্ক বিতর্ক শুরু হয়। এরপর ১৯৯৫ সালে এক টাস্কফোর্স গঠিত হয়ে বাংলা ক্যালেন্ডার সংষ্কার করা হয় সম্পূর্ণ গ্রেগরীয়ান পদ্ধতি ধরে। সেই থেকে বাংলা ক্যালেন্ডারে দিন শুরু হয় রাত ১২টার পর থেকেই।
৭|
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:৩৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো তর্ক। কিন্তু অল্প কথায় কি তর্ক শেষ হয়?
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:৫০
মিজান রহমান শ্রেষ্ঠ বলেছেন: অল্প কথায় যে তর্ক শেষ করতে পারছিনা। উপায় কি সোনাবীজ না হাইব্রিড সোনা।
৮|
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:৫৬
রাজ হাসান বলেছেন: (গ). সকালে সূর্যদ্বয়ের পর থেকে।
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:২৫
মিজান রহমান শ্রেষ্ঠ বলেছেন: রাত ১২টার পর থেকে
৯|
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:০৫
মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন: সাধারন নিয়মে, বাংলা সন হিন্দু জোতিষীদের তৈরী করা নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর নতুন দিন শুরু হতো । তবে ১৯৮৮ সালের পর সরকারী ক্যালেন্ডারের বাংলা সন গ্রেগরীয়ান সনকে অনুসরণ করা হয় । কারণ এর ফলে হিন্দু জোতিষীদের ৩২ দিনে মাস বানানোকে অগ্রাজ্য করা হয় আর দিন শুরু করা হয় রাত ১২ টার পর । সরকারী এই নিয়মের কারণে প্রায়ই ১লা বৈশাখ দুই দিন পালিত হয় । কারণ হিন্দু জোতিষীদের অনুসারীরা ১৫ এপ্রিল ১লা বৈশাখ পালন করেন এবং এর আগের দিন তারা চৈত্র সংক্রান্তি ও চরক পুজা পালন করেন । তাদের এই সন অনুযায়ী প্রথম মঙ্গলবার মঙ্গলচন্ডী অনুষ্ঠিত হয় । তাদের ক্যালেন্ডারের নিয়মগুলো আড়াই হাজার বছরেরও প্রাচীন জোতিষবিদ্যার বই সূর্য সিদ্ধান্ত অনুযায়ী তৈরী করা হয়েছে । তাছাড়া এর সাথে ধর্মের সম্পর্ক রয়েছে । কারণ বাংলা পন্জিকার প্রত্যেকটি নাম হিন্দু দেব দেবীদের নামে নাম করণ করা হয়েছে । আর নক্ষত্রের নামগুলোও দেব দেবীর নামে করা হয়েছে । যেমন : বিশাখা নক্ষত্রের নামে বৈশাখ মাসের নামকরণ করা হয়েছে । বাংলাদেশ সরকার ধর্মনিরোপেক্ষ করার একটা ব্যর্থ চেষ্টা করেছেন মাত্র । এতে কিছুটা সফলও হয়েছেন । কারণ ১৪এপ্রিল ১লা বৈশাখ বাংলা নববর্ষের ছুটির দিন ঘোষিত হয় এবং বিশেষ অনুষ্ঠান পালিত হয় ।
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৩
মিজান রহমান শ্রেষ্ঠ বলেছেন: বাংলা ক্যালেন্ডারের মাসের নাম গুলো এসেছে সরাসরি ভারতীয় শকাব্দের মাসের নাম থেকে। আর শকাব্দের মাসের নাম রাখা হয়েছিল যে মাস যে নক্ষত্রে পুর্ণিমা হতো সে নক্ষত্রের নামে। শুধুমাত্র অগ্রহায়ণ মাস বাংলা ফসলী সালের প্রথম মাস হওয়ায় এ নাম রাখা হয়েছিল।
১০|
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:০৫
রিফাত হোসেন বলেছেন: মিজান রহমান শ্রেষ্ঠ সাহেব আপনাকে ভুদাই বলব না বেকুব বলব চিন্তায় আছি
কারণ বাংলা বর্ষ পঞ্জিকার দিন শুরু হয় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ।
এবং বাংলা বর্ষ পঞ্জিকা সৌর ও চন্দ্র উভয় বর্ষ পঞ্জিকার সংমিশ্রনে তৈরী ।
আর উতপত্তির তর্ক অনুসারে দুইটি যুক্তি মানা হয়ে থাকে ।
তবে আকবরের বিশ্বস্ব সূত্র বা যুক্তি মোতাবেক আকবরের সিংহাসন আরহনকেই সবাই মেনে চলে বাংলা সনের আধুনিক রূপ হিসেবে দেখে ।
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৪
মিজান রহমান শ্রেষ্ঠ বলেছেন: বলুনতো প্রতি চার বছর অন্তর লিপইয়ার হলে গ্রেগরীয়ান পদ্ধতিতে প্রতি চারশত বছলে কতগুলো লিপইয়ার হয়।
১১|
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:১৫
রিফাত হোসেন বলেছেন: বাংলাদেশে বাংলা একাডেমী কর্তৃক সংশোধিত বাংলা বর্ষপঞ্জি অনুসারে আমরা বাংলা সনকে মেনে চলি ।
বুঝেছেন পন্ডিত ।
আর আপনার রাত ১২ টার পরে তা মেনে চলে ভারতীয়রা সনাতন বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী
।
এটা বাংলাদেশ,ভারত না । বাংলাদেশ আধুনিক সংশোধিত বর্ষপঞ্জি মেনে চলে ।
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৮
মিজান রহমান শ্রেষ্ঠ বলেছেন: সনাতন বাংলা বর্ষ পঞ্জি নয় । বাংলাদেশের বাংলা একাডেমী কর্তৃক সংষ্কারকৃত আধুনিক বাংলা পঞ্জিকা অনুযায়ী রাত ১২টার পর থেকেই দিন গণনা করা হয়।
১২|
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:১৬
মোহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন: দু:ক্ষিত,বাংলা সনে হিন্দু জোতিষীদের তৈরী করা নিয়ম অনুযায়ী সকালে সূর্যোদয়ের পর থেকে দিন শুরু হয়। এটাই আসল নিয়ম ।
বাংলাদেশ সরকারের নিয়মটা পরবর্তীতে তৈরী করা হয়েছে । বাংলাদেশ সরকারের পন্জিকার বাস্তব প্রয়োগ পত্রিকা আর সরকারি গেজেটে দেখা যায় । আর জনতা শুধুমাত্র ১লা বৈশাখের ছুটির দিনই জানতে পারে বাংলা পন্জিকা বলে কিছু একটা আছে । অন্য সময় তারা এর খবর নেওয়ার প্রয়োজনবোধ করে না ।
হিজরী সন বলে একটা চান্দ্র পন্জিকা বাংলাদেশ আছে যা মূলত বাংলাদেশের মুসলিম ধর্মজীবি নির্ভর সন । এপন্জিকার ব্যাপারেও জনগণের তেমন কোন আগ্রহ নেই । শুধুমাত্র মুসলিমরা রোজা ও ঈদ উৎসব পালনের জন্য ধর্মজীবি ঘোষণা অনুসরণ করেন মাত্র । আর এটা ধর্মজীবি নির্ভর সন হওয়ায় এটা বাস্তবে দৈনন্দিন কাজে ব্যবহারের অনুপযুক্ত হওয়ায় এটা প্রায় অব্যবহার্য ।
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ১০:৩৯
মিজান রহমান শ্রেষ্ঠ বলেছেন: মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
২৬ শে নভেম্বর, ২০১২ রাত ৮:০৪
মিজান রহমান শ্রেষ্ঠ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৯:১৪
খেয়া ঘাট বলেছেন: আমার মনে হয় বাংলা ক্যালেন্ডার সকালে সুর্যোদয়ের পর থেকে।
জানিনা।