| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেমন আছেন জানতে চাইলে
ভাল নেই বলা যায়না
তাই বলি ভাল আছি ।
বেঁচে থাকা বড় কষ্টের
তবু চাইলেই মরা যায়না
তাইতো বেঁচে আছি ।
কেঁদে কি লাভ
কার কান্না কে শুনে
তাই অহরহ হাসি ।
জানি সব মিছে
তবু মন চায় ভালবাসতে
তাইতো ভালবাসি ।
©somewhere in net ltd.