| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত প্রায় দেড়টা
অফিসের গাড়ি থেকে বাসার দিকে হাটতে শুরু করলাম। সুনশান রাস্তা হঠাত করে পিছন থেকে একটা গাড়ি এসে সাইডে থামল। ভয় পেয়ে না তাকিয়েই গতি বাড়িয়ে দিলাম, এবার পিছন থেকে ডাক শুনলাম এই যে শুনুন? তাকাতেই হল এবার আর তাকিয়ে দেখি rab এর গাড়ি। ভয় তো কমলো না বরং বেড়ে গেল। থামলাম, গাড়িটা পাশে এসে থামলো। জানালা দিয়ে প্রশ্ন শুরু হল
কোথায় যাচ্ছেন?
বাসায়, এই সামনে আমার বাড়ি
এত রাতে বাহিরে কেন? কোথায় গিয়েছিলেন?
অফিস থেকে আসছি, আমার একটা পর্যন্ত অফিস ছিল
কোথায় চাকরী করেন? আইডি দেখি...
বের করে দিলাম, ভাল করে দেখে বলল স্যরি কিছু মনে করবেন না, এটা আমাদের ডিউটি।
এতটা ভদ্রতা অপ্রত্যাশিত ছিল। এরপর বলল গাড়িতে উঠুন, পৌছে দেই।
না ঠিক আছে, সামনেই চলে যেতে পারব। আবার বলল উঠুন আর সামনের কন্সস্টেবল পিছনে যেতে বলল। আর না করার সাহস পেলাম না, উঠে পরলাম। বাসার সামনে এসে নেমে পড়লাম, তিনি হাত বাড়িয়ে দিলেন, আমি শরীফ, হাত মিলিয়ে গেট খোলার জন্য ফোন দিচ্ছিলাম। আমি একদম ভেতরে ঢোকার আগ পর্যন্ত তিনি যাননি। হাত নাড়িয়ে ভেতরে ঢুকলাম, এরপর চলে যারার আওয়াজ শুনলাম ...
আর একদিন এরকম বাড়ি ফিরছি দুই জন টহল পুলিশ জানতে স্যার কই যাবেন?
বললাম, তারপর দেখি তারা আমার সাথে সাথে আসতে শুরু করল। গল্প করতে করতে বাড়ি পর্যন্ত আসলাম। বাড়ি কই, কে কে আছে, কয়দিন ডিউটি খাকে ইত্যাদি ইত্যাদি। আমাদের দারোয়ান কে উঠাতে আমার অনেক বেগ পেতে হত, আমি কয়েক বার ডাকার পর তারা লাঠি দিয়ে দারোয়ানের গেটে বাড়ি দিয়ে তাকে তুলল আর ঢুকে পরার পর স্যার আসি বলে চলে গেল...
পেশার জন্য মানুষ খারাপ হয় না, খারাপ মানুষের জন্যই একটা পেশা কলুষিত হয়। আমাদের দেশে এখন ও অনেক ভাল মানুষ আছে এবং তারা যে কোন পেশাতেই থাকতে পারে...
©somewhere in net ltd.