| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালকে আজ দুই পক্ষই প্রহসনের ট্রাইবুনাল বলছে।। তাদের বিচারকাজে দুই পক্ষই অসন্তুষ্ট।। এই ট্রাইবুনাল নিয়ে তাই ছোট মুখে দুইখান বড় কথা বলি.........
শাহবাগের আন্দোলন থেকে এই দুইটা দাবী উঠা উচিত
১) বিচারকাজ লাইভ সম্প্রচার করা হউক।। শাহবাগের আন্দোলনকারীরা ওখানে বসে, শিবিরের পোলাপাইন মগবাজারে বসে,আমজনতা ঘরে বসে সরাসরি বিচারকাজ দেখবে।। তখন নিজেই বুঝবে বিচারকাজ সুষ্ঠুভাবে হচ্ছে নাকি হচ্ছেনা??? যতদূর জানি, মিসরের হোসনি মোবারকের বিচারকাজ সরাসরি টিভিতে দেখানো হয়েছিল।। এর আগে তত্তাবধায়ক সরকারের সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল " শেখ হাসিনার দূর্নীতির বিচার সরাসরি টিভিতে দেখানো হবে।। তখনই লীগের নেতারা তেলে -বেগুনে জলে উঠে, না-না এ কাজ করা যাবেনা, এটা হতে দিবনা।। তখনই মোটামুটি বুঝা গিয়েছিল " ডাল মে কুছ কালা হ্যায়"।। আশা করি শিবিরের ছেলেদের কোন আপত্তি থাকবেনা।। কারণ যাদের জন্য তারা আজকে রাস্তায় মরছে, আন্দোলন করছে তারা আসলেই কি নিষ্পাপ তা নিজেরাই বুঝতে পারবে।। আর শাহবাগের আন্দোলন কারীদেরো আপত্তি থাকার কারণ দেখিনা।। যাদের বিরুদ্ধে তারা আন্দোলন করছে তারা আসলেই কি দোষী সেটা নিজেরাই বিচার করতে পারবে।। যে বিচারকাজ হচ্ছে এটা সাধারণ খুন, ধর্ষণের বিচার নয় এই বিচার এক সাথে অনেক কিছু।। এই বিচার ৪২ বছরের ইতিহাসের পাঠ চুকানোর বিচার।। আশা করি শিবিরের পক্ষ থেকে এবং শাহবাগের আন্দোলঙ্কারীদের পক্ষ থেকে এই দাবীটা উঠবে।। সরকারকে বাধ্য করা হবে।।
২) অনেকদিন থেকে দেশের গণ্যমান্য ব্যাক্তিবর্গ, আইনজ্ঞরা বলে আসতেছে বিচারকাজ জাতিসঙ্ঘের অধীনে করতে হবে।। ট্রাইবুনালের নাম আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালত অথছ সেখানে আন্তর্জাতিক কোন পর্যবেক্ষক নেই, সমগ্র আন্তর্জাতিক মিডিয়া ট্রাইবুনালের সমালোচনা করে, সেই ট্রাইবুনালকে দুই পক্ষ থ্বেকেই প্রহসনের ট্রাইবুনাল বলা হয়।। আন্দোলনের ব্যাপকতার উপর যে ট্রাইবুনালের রায় নির্ভর করে সে ট্রাইবুনাল আসলে কতটা বিতর্কিত তা নিশ্চয় বলে দেয়া লাগবেনা।। কাজেই পূর্বে যুদ্ধাপরাধীদের বিচার করেছে বা বিচারের সাথে সম্পৃক্ত ছিল এমন আইন বিশেষজ্ঞ, সাংবাদিক এদেরকে বিচারকাজ পর্যবেক্ষণ করার আমন্ত্রণ জানানো উচিত।। এতে আন্তর্জাতিক সমর্থন থাকবে।।নির্দলীয় সরকারের অধীনে ভোটের সময় যেখানে ঘটা করে আন্তর্জাতিক সম্প্রদায়কে পর্যবেক্ষণের জন্য ডাকা হয় সেখানে একটা দলীয় সরকারের অধীনে বিপক্ষ দলীয় নেতাদের বিচারে আন্তর্জাতিক পর্যবেক্ষক অবশ্যই থাকা উচিত, যেন এই বিচারের রায় নিয়ে কোন দিধা-দন্দ না থাকে, কেউ যেন এই বিচারকাজকে প্রশসনের বিচার না বলতে পারে।।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১
মহাসাগরের কোলে বলেছেন: আজবতো।। এই দুইটাই এখন মূল দাবী হওয়া দরকার।। বিচারের সচ্ছতার জন্য এই দুইটা মাস্ট।।
২|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০
আরিফ১৯৭৮০০৭ বলেছেন: সহমত।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২
মহাসাগরের কোলে বলেছেন: ধন্যবাদ।। বিচারের সচ্ছতার জন্য, ভবিষ্যতে এই বিচারকাজ নিয়ে কেউ যেন কথা বলতে না পারে তার জন্য এই দুইটা ব্যাপার মাস্ট।।
৩|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২
আইজ্যাক নিউটন বলেছেন: +++++++++++++++++
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
মহাসাগরের কোলে বলেছেন: ধন্যবাদ।।
৪|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০২
আইজ্যাক নিউটন বলেছেন: +++++++++++++++++
৫|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪
ফাহীম দেওয়ান বলেছেন: শাহবাগের আন্দোলন এবং শিবিরের আন্দোলন থেকে এই দুইটা দাবী উঠা উচিত[/sb
মানে কি? শিবিরের আন্দোলন আর নতুন প্রজন্ম এর আন্দোলনকে
তুলনায় আনেন কি করে ?
নিরপেক্ষ সাজতে গিয়া এক্কেবারে মাখাইয়া ফেললেন দেখি ?
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১০
মহাসাগরের কোলে বলেছেন: না না আমাকে ভুল বুঝবেননা।। আমি কথাটা ওভাবে বলিনি।।
৬|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৯
বিপদেআছি বলেছেন: বুঝলাম , কিন্তু মিয়া তোমারতো নিয়ত ভালোনা ।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২
মহাসাগরের কোলে বলেছেন: ভাই এটা যুদ্ধাপরাধীদের বিচার।। আর সেই বিচারের সাথে জাতির অনেক হিসাব-নিকাশ বাকি আছে।। কাজেই বিচারটা সেরকম সচ্ছভাবেই করা উচিত।। যেহেতু যুদ্ধাপরাধীদের বিচার জনতার দাবী তাই সেই বিচার দেখার অধিকার আছে জনতার।। হোসনি মুবারকের বিচারকাজ সরাসরি দেখানো গেলে এই বিচারকাজ দেখাতে সমস্যা কোথাই??
এই দুইটা দাবীর সাথে অন্য নিয়তের প্রশ্ন আসবে কেন??
৭|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১
সংগ্রামী পথিক বলেছেন: যুদ্ধাপরাধীরা যে দলেরই ছত্রছায়ায় থাক না কেন সবার বিচার চাই , সে যে দলেই থাক না কেন ।
১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩
মহাসাগরের কোলে বলেছেন: সবার বিচার চাই, সবার।।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫২
আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: ত্যানা প্যাচাইতেই আইলেন