নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিয়মিত tutorialbd.net এ লিখি। অন্যের লেখা পড়তে ভালো লাগে।

এম. মাসুদ আলম.

স্বাগতম

এম. মাসুদ আলম. › বিস্তারিত পোস্টঃ

১’শ বছরের মধ্যেই ধ্বংস হবে মানব সভ্যতা?

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

মানব সভ্যতা একদিন ধ্বংস হবে তা ধর্মীয় পুস্তকে লেখা আছে। তবে কখন সেটা ঘটবে তা কোথাও লেখা নেই। সময়ে সময়ে নানা কথা শোনা যায়- ভিনগ্রহ থেকে কারা বিশেষ যান নিয়ে এসে হামলা করে আমাদের এ পৃথিবী ধ্বংস করে দেবে কিংবা বিশাল এক উল্কা পিন্ড এসে ধ্বংস করে দিয়ে যাবে আমাদের সাজানো প্রথিবীকে। আর তেমনটা ঘটলে মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য নানা পরিকল্পনা নেয়া হচ্ছে বলে শোনা যায়। বিশেষ করে চাঁদে বা মঙ্গল গ্রহে, কিংবা সমুদ্রের তলদেশে বসতি গড়ার পরিকল্পনা রয়েছে পৃথিবীর মানুষের।

মহাবিশ্বে মানব সভ্যতার কোন শত্রু আছে কিনা কারো জানা নাই। তবে পৃথিবীর মানুষ যে তাদের স্বপ্নের সভ্যতা ধ্বংসের নানা আয়োজন করছে তা বোঝা গেলো সম্প্রতি বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন ডব্লিউ হকিং এর এক মন্তব্যে। তিনি বলেছেন, “বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে জীবনমান উন্নত করতে আমাদের তাড়াহুড়ো মানব সভ্যতার সর্বনাশের কারন হতে পারে।” মানুষের তৈরী ডিভাইস গুলোর কারনে আগামী ১’শ বছরের মধ্যে ধ্বংস হতে পারে মানব সভ্যতা।

এবার অন্য প্রসঙ্গে যাই, পৃথিবীর মানুষ নিজেদের ধ্বংস করার জন্য কতো অস্ত্র তৈরী করেছে তার সঠিক হিসেব না থাকলেও ধারনা করা যায়। মধ্যপ্রাচ্যের যে আইএস নিয়ে উদ্বিগ্ন তাবত বিশ্ব,তারা কি জানে না আইএস অস্ত্র কোথায় পায়? পৃথিবীর দেশে দেশে যে জঙ্গীবাদ, উগ্রবাদ, বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়ে আছে তাদের অস্ত্র আর অর্থের উৎস কোথায়? এসব প্রশ্নের উত্তর উদ্বিগ্নদের না জানার কথা নয়। আসল রহস্যটা হলো, পৃথিবীতে যতো কাল অস্ত্রের ব্যবসা থাকবে তত কাল এসব জঙ্গীবাদ, উগ্রবাদ, বিচ্ছিন্নতাবাদ থাকবে। আর ওই উদ্বিগ্নরাই ব্যবসাটা করবে। তাদের ব্যবসার স্বার্থে জঙ্গীবাদ, উগ্রবাদ, বিচ্ছিন্নতাবাদ টিকিয়ে রাখতে হবে।

পরিশেষে, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে দরকার সভ্য মানুষের। যারা সত্যিকার অর্থেই মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে চায়। মানুষ সভ্য না হলে সভ্যতা ধ্বংস হবে।
ধন্যবাদ সকলকে। আমার ব্যাক্তিগত ব্লগ

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: পৃথিবীর দেশে দেশে যে জঙ্গীবাদ, উগ্রবাদ, বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়ে আছে তাদের অস্ত্র আর অর্থের উৎস কোথায়? এসব প্রশ্নের উত্তর উদ্বিগ্নদের না জানার কথা নয়। আসল রহস্যটা হলো, পৃথিবীতে যতো কাল অস্ত্রের ব্যবসা থাকবে তত কাল এসব জঙ্গীবাদ, উগ্রবাদ, বিচ্ছিন্নতাবাদ থাকবে। আর ওই উদ্বিগ্নরাই ব্যবসাটা করবে। তাদের ব্যবসার স্বার্থে জঙ্গীবাদ, উগ্রবাদ, বিচ্ছিন্নতাবাদ টিকিয়ে রাখতে হবে।

পরিশেষে, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে দরকার সভ্য মানুষের। যারা সত্যিকার অর্থেই মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে চায়। মানুষ সভ্য না হলে সভ্যতা ধ্বংস হবে।

ভাল বলেছেন।

++

২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

এম. মাসুদ আলম. বলেছেন: @বিদ্রোহী ভৃগু, সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

বলেছেন: যারা খারাপ কাজ করে তাদের পেছনে ভাল লোকেরা(সাইনবোর্ডধারীরা) কাঠখড় যোগায়।

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

বলেছেন: যারা খারাপ কাজ করে তাদের পেছনে ভাল লোকেরা(সাইনবোর্ডধারীরা) কাঠখড় যোগায়।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

বলেছেন: যারা খারাপ কাজ করে তাদের পেছনে ভাল লোকেরা(সাইনবোর্ডধারীরা) কাঠখড় যোগায়।

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৩

বাবু>বাবুয়া>বাবুই বলেছেন: মধ্যপ্রাচ্যের যে আইএস নিয়ে উদ্বিগ্ন তাবত বিশ্ব,তারা কি জানে না আইএস অস্ত্র কোথায় পায়? পৃথিবীর দেশে দেশে যে জঙ্গীবাদ, উগ্রবাদ, বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিয়ে আছে তাদের অস্ত্র আর অর্থের উৎস কোথায়? এসব প্রশ্নের উত্তর উদ্বিগ্নদের না জানার কথা নয়। ....... তারা অবশ্যই জানে।

In politics, nothing happens by accident. If it happens, you can bet it was planned that way.
...........Franklin D. Roosevelt

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

এম. মাসুদ আলম. বলেছেন: @বাবু<বাবুয়া<বাবুই , আপনাকে ধন্যবাদ।

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৮

নতুন বলেছেন: মাস্টার উগুয়ে বলেগেছেন..

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.