| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি দুর্বার, আমি ভেঙ্গে করি সব চুরমার। আমি কালবৈশাখীর ঝড়! আমার ফেসবুকইডি www.facebook.com/norwstorm
বন্ধুবেশী অপহরণকারীর ফাঁদে ২ কলেজছাত্রী
শিরনামে রিপোর্টার এই খবরটি দেয়।
দৈনিক মানবজমিন ১৫-০৯-২০১২ শেষ পৃষ্ঠা - ছবিতে ছাত্রীদের চোখ আমি নিজেই ঝাপসা করে দিয়েছি।
অপহরণকারী মুক্তিপণ দাবি করেছিল ৬০ লাখ টাকা। অবশেষে rab এর কৌশলী অভিযানে গত বুধবার রাতে উদ্ধার করা হয়েছে রাজধানীর উইমেন সেন্ট্রাল কলেজের দুই ছাত্রী কে। অপহরনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাদের সিনিয়র বন্ধু এবং আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদুল হাসান মামুনকে। মুগদা থানা পুলিশ মামুনকে ২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।
এই গতানোগতিক খবর টি তে আমার বলার কিছুই থাকতোনা যদি
স্টুপিড রিপোর্টার/ নিউজ এডিটর ভিক্টিম দুই কলেজ ছাত্রীর ছবি না ছাপাতো।
ব্লাডি এডিটর ধৃত আসামির কোন ছবি বা বিবরন ছাপায়নি।
কিন্তু নাম ধাম সহ আক্রান্ত দুই কলেজ ছাত্রীর ছবি ছাপিয়েই খান্ত হয় নি পত্রিকাটি।
তাদের কলেজের নাম, ক্লাস, সেকশান সহ।
পেরেন্টস দের এর নাম।
বাসার ঠিকানা - (মুগদা থানার উত্তর মুগদাপাড়ার রাস্তা নং, বাসা নং সহ)
স্থায়ী ঠিকানা - টাঙ্গাইল জেলার বাসাইল থানার গ্রামের বাড়ীর নাম ঠিকানা, পিতার নাম সহ সহ ডিটেইস ছেপে দিল।
এই হল অসভ্য সংবাদপত্রের সাংবাদিকতা নামের নৈতিকতা!
উন্নত দেশে এমনকি ভারতেও আক্রান্ত ভিকটিমের ছবি তো দুরের কথা, পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের নামও প্রকাশ করা হয় না।
মামলা-বিচার চলে ছদ্মনামে। বিচার শেষ হওয়ার পরও আসল পরিচয় কেউ জানতে পারে না।
আমাদের মেইনস্ট্রিম মিডিয়ার নারী ভিকটিম, আন্ডারএজ ভিকটিমের ব্যপারে সচেতনতার অভাব আছে।
মুল খবরটির লিঙ্ক
http://www.mzamin.com/details.php?nid=MjIzNTc=&ty=MA==&s=Mjc=&c=MQ==
২|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৬
⎝⏠⏝⏠⎠ বলেছেন: নাম-ঠিকানাসহ অপহরণের নিউজ ছাপিয়ে তারা অপহৃতদের আরেকবার হরণ করে ফেললো। অথচ তাদের উচিত ছিলো অপহরণকারীর ছবি বড় করে ছাপিয়ে অপহৃতদের শুধু নাম প্রকাশ করা। মানবজমিনের মতো কিছু পত্রিকা ধর্ষনের নিউজেও ধর্ষিতার নাম, ঠিকানা, কিভাবে ধর্ষিত হলো ইত্যাদি ছাপিয়ে আরেকবার ধর্ষন করে ফেলে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:৫৬
হাসান কালবৈশাখী বলেছেন: এই ট্যাবলয়েড পত্রিকাটির কান্ড এর আগেও দেখেছি।
এরা প্রায়ই দাবি করে ইংল্যান্ডের মিডিয়ার স্টাইলে চলে, অতচ পাশ্চাত্যে ভিক্টিম তো দুরের কথা আসামির নামও প্রকাশ করে না, যতেষ্ঠ এভিডেন্স না পাওয়া পর্যন্ত।
আগে ইত্তেফাক মাঝে মাঝে এই কাজ করতো।
৩|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৮
নাহিদ মাহমুদ বলেছেন: ববেি মানবজমিন বাংলার সংবাদজগতের সব চাইতে নোংরা সংবাদপত্র। নষ্ট মানসিকতা।
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:২৬
হাসান কালবৈশাখী বলেছেন: পত্রিকাটির কান্ড দেখলে অবাক হতে হয়।
অপহরন কিভাবে করলো, মুক্তিপন দাবি, ধরা কিভাবে পড়লো এসব অত্যন্ত দায়সারা ভাবে লেখা হল। কিন্তু পুরো পাতা ভরে ফেলল ভিক্টিমের নাম ঠিকানা,
কলেজের নাম,
পিতার নাম,
বাসার ঠিকানা,
রাস্তার নাম, বাসার নং,
পিতার চাকুরিস্থল।
এর পরও থামেনি।
জেলা, থানা, গ্রামের বাড়ীর পুর্ন ঠিকানা।
৪|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩৬
কান্টি টুটুল বলেছেন: মানবজমিনের ঐ রিপোর্টারকে নিন্দা জানাই
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৪০
হাসান কালবৈশাখী বলেছেন: ধন্যবাদ কান্ট্রি টুটুল।
রিপোর্টারকে নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি।
সামুতে মানবজমিনের একাধিক সিনিয়র রিপোর্টার নিয়মিত ব্লগিং করে,
তারা এখন সামনে আসবেনা।
৫|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:১৮
s r jony বলেছেন: নাহিদ মাহমুদ বলেছেন: ববেি মানবজমিন বাংলার সংবাদজগতের সব চাইতে নোংরা সংবাদপত্র। নষ্ট মানসিকতা।
৬|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:২৯
..:: লিখন আহমেদ ::.. বলেছেন: ঐ রিপোর্টারের বাসার অ্যাড্রেসও দেয়ার দরকার ছিল। হালা গুলারে উষ্ঠানো দরকার।
৭|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৪
আমার জীবন বলেছেন: চটিজমিন...
৮|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:০১
উপদেশ গুরু বলেছেন:
১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ২:০৪
হাসান কালবৈশাখী বলেছেন: সুধু রাগের ইমো? .. কিছু বলেন।
৯|
২০ শে নভেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৩৯
আমি তুমি আমরা বলেছেন: মানবজমিনের ঐ রিপোর্টারকে নিন্দা জানাই
২০ শে নভেম্বর, ২০১২ রাত ১০:৫৩
হাসান কালবৈশাখী বলেছেন: সুধু রিপোর্টার না।
সম্পাদকও দায়ী।
১০|
২২ শে নভেম্বর, ২০১২ রাত ১২:৫৮
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন: পত্রিকাটির কান্ড দেখে অবাক হলাম!
১১|
১২ ই মে, ২০১৪ রাত ৯:২৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: +++
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৫
রিফাত হোসেন বলেছেন: +