| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনেক দিনের স্বপ্ন আমরা একটা সেচ্ছাসেবী – সহযোগিতা মুলক সংগঠন গড়ে তোলার । ছোট বেলা থেকেই আমি বিভিন্ন ভাবে এই কাজের সাথে জড়িত ছিলাম ।সাভারের এই ট্রাজেডি থেকে আমার প্রেরনা এখন অনেক । আমি মূলত অনলাইনেই এই সংগঠনটার জন্য প্রচারনা চালিয়েছি । আমার এটা নিয়ে অনেক পরিকল্পনা আছে । আমি গত কয়েকদিন লক্ষ্য করেছি যে অনেকেই সাভারের জন্য সাহায্য করতে আগ্রহী কিন্তু যথাযথ প্লাটফর্ম না পেয়ে মুখ ফিরিয়ে নিয়েছেন ।আমি আমার বিভিন্ন পেইজে সাভারের সাহায্যের জন্য আবেদন করেছিলাম আমি সাড়াও পেয়েছি এবং সেটা যথাযথ ভাবে সেখানে পৌঁছে দিয়েছি । আমি আমার বিভিন্ন পেইজে আমার এই পরিকল্পনাটার কথা শেয়ার করেছি তারা অনেকেই আমার সাথে একাত্ততা প্রকাশ করেছেন । যেহেতু এটা কোন ছোট কাজ নয় তাই আমার একার পক্ষে কোন কিছুই করা সম্ভব না । এক্ষেত্রে আপনাদের একান্ত সহযোগিতা আমার প্রয়োজন । আশা করছি সবাই ভালো – মন্দ যে কোন মতামত দিবেন ।
©somewhere in net ltd.