নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর আলো

পৃথিবীর আলো › বিস্তারিত পোস্টঃ

পেন ড্রাইভ ফরমেট হচ্ছে না । টেকি ভাইরা হেল্প করেন.......

২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২

আমার ট্রানসেন্ড ৮ জিবি পেনড্রাইভ কোনভাবেই ফরম্যাট করা যাচ্ছে না। পেনড্রাইভে কিছু ফাইল আছে, ভাইরাস এফেক্টেড। ভাইরাসের কারণে অটোমেটকি ডিস্ক রইট প্রটেক্ট হয়ে গেছে। কোন ফাইল ডিলিট, রিনেম, মুভ, কিছুই করা যাচ্ছে না। আমি অনেকভাবে চেষ্টা করে ফেল মেরে টেকি ভাইদের সরনাপন্ন হলাম। দেখি একটা সমাধান হয় কিনা।

তার আগে বলে নেই আমি কি কি চেষ্ট করে ফেল মারলাম .......



১. এন্টিভাইরাস নরটন, ম্যকএফি, ক্যাসপারস্কি (রেজিষ্টারড) দ্বারা স্ক্যান। ভাইরাস ডিটেক্ট করে বাট ডিলেট করতে পারে না।

২. নরমাল ফরমেট

৩. মাই কম্পিউটার-->ম্যানেজ--> ডিস্ক ম্যানেজম্যান্ট থেকে ড্রাইভ লেটার,পাথ চেঞ্জ করে ওইখান থেকে ফরম্যাট।

৪.রেজিষ্ট্রিএডিটর থেকে স্টোরেজডিভাইসপলিসিস থেকে রাইটপ্রটেক্ট ভ্যালু জিরো করে রিস্টার্ট করে ফরমেট।

৫.উইন্ডোজ সেটআপের সময় যে ডিস্ক ফরমেট হয় সেভাবে।

৬. কমান্ড প্রম্পট থেকে

৭.ফাইল ফোল্ডারের এট্রিবিউট চেঞ্জ করে।

৮. কমান্ড প্রম্পট থেকে ডিস্কপার্ট কমান্ড ব্যাবহার করে ডস থেকে ফরমেট।

৯.সফটঅয়্যার যেমন আনলকার, ট্রানসেন্ড ফরমেটিং টুল, ডিস্ক ফরমেটার ব্যবহার করে।

১০. অপারেটিং সিস্টেম এক্সপি, সেভেন, লিনাক্স চেঞ্জ করে।



সব ক্ষেত্রেই শুধু ডিস্ক রাইট প্রটেক্টেড ম্যাসেজ পেয়েছি। পেনড্রাইভটা কিন্তু নষ্ট নয়। এমন না যে পেনড্রাইভটা আমার একান্ত প্রয়োজনীয়। কিন্তু আমার তবুও মনে হয় কোন একটা উপায় আছে এটাকে ব্যবহার উপযোগী করার। আর কাজটাও শিখা হবে। টেকি ভাইরা অবশ্যই আমার চেয়ে বেশি জানেন। কোন সহৃদয়বান টেকি ভাই কি আছেন...?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনি যা যা করছেন... ও মোর আল্লা!!!;)

বাকীতো কিছুই রাকেন নাই!!


অখন এক কাম করেন। মাথা কুল করেন।

পেন ড্রাইভটা হাতে নেন।

ভাল করে আগা-পাছা :P চেক করেন..

কোন পিচকিপুচকি বাটন আছে কি না খুঁজেন... খুঁজেন .. খুঁজেন..

পেয়ে গেলে তার পজিশন চেঞ্জ করেন!

এইবার উপরের যে কোন একটা ট্রাই করেন;) কাজ হয়ে যাবে।:)

না হইলে - গ্রামীন থ্রিজি বিজ্ঞাপনের মতো বেলুনে বাঁধিয়া আকাশে উড়াইয়া দেন =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~
শর্ত ;) **হাতে কোন রশি ধরিয়া রাখিবেন না :):):)

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৬

পৃথিবীর আলো বলেছেন: ভাই এই পেনড্রাইভে কোন বাটন বা লক নাই। থাকলে এই পোস্ট দেয়া লাগতো না। তবে নেক্সট পদক্ষেপ হচ্ছে আধলা একটা ইট দশ হাত উপর থেকে আস্তে করে এটার উপর ছেড়ে দেয়া। যা হয় হবে। আধামরা থাকার চেয়ে পুরামরা ভাল। কি বলেন ?

২| ২১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

রাজ হাসান বলেছেন: ট্রান্সসেন্ড এর অনলাইন রিকভারী একটা সফটওয়্যার আছে সেটা দিয়ে ট্রাই করুন ইনশা আল্লাহ ঠিক হয়ে যাবে।

২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

পৃথিবীর আলো বলেছেন: দেখি চেষ্টা করে। হলে তো ভালোই। আর আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.