| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুনলাম টাইগাররা নাকি এক ইনিংস ও ২৪৮ রানে সিংহের তলে পড়ছে? যাউকগা, টেস্ট খেলারতে তো আর বাদ পড়ে নাই। বাইচ্চা থাকলে আরও কত খেলতে পারবো। তবে আমার দেশের সোনার ছেলেরা কিন্তু টেস্ট খেলে নাই, খেলছে ওয়ানডে। এই কারণেই তো ওরা দুই ইনিংসএ ব্যাট করছে ১১৬ ওভার। ওহ্ আগে নাকি ওয়ানডে ছিল ৬০ ওভারে?? ভালো খেইলচে তো। তয় সিংহরা কিন্তু একটু বেশিই বাড়াবাড়ি করছে । আমাগো সোনাগুলারে এত খাটানি কি ঠিক হইছে? তাই বইলা ১৮৮ ওভার ব্যাট করবো? আমরা করছি ৬৪ওভার তোরা ৯০ ওভার ব্যাট কর। আবার আমরা ৫২ ওভার ব্যাট করুম তোরা ৬০ ওভার খেইল্লা জিততা যা, সোনার ছেলেগুলা রইদে পুইড়া কয়লা হইয়া গেল। তার মইধ্যে সব পুরস্কারও পাইল সিংহরা। কেন? দুই ইনিংসে দারুণ ওপেনিং করার জন্য ম্যাচ অফ দ্যা কাঠি পুরস্কারটা কি তামিমরে দেয়া যাইতো না ??
টাইগারদের টেস্ট খেলায় উন্নতি করানোর জন্য আমার মাথায় কয়েকটা আইডিয়া আসছে, শেয়ার করলাম দেখেন-
১. প্রত্যেক ব্যাটসম্যান ম্যাচ ফি পাবে কে কত বল খেলল তার উপরে। আমাদের সেঞ্চুরী হবে বল খেলার উপর রান করার উপর না। যে যত বেশি বল খেলব তারে ম্যাচ ফি তত বেশি দেয়া হবে।
২. বোলাররা ম্যাচ ফি পাবে উইকেট পাওয়া ও ডট বলের উপরে। যত কম ওভার বল করে যত কম রান দিয়ে যত বেশি উইকেট পাবে তার ম্যাচ ফি তত বেশি।
৩. অলরাউন্ডাররা যেহেতু পরিশ্রম বেশি করে তাদের ম্যাচ ফি সেই অনুপাতেই হবে এবং ব্যর্থতার জন্য জরীমানাও হবে উঁচুমানের।
৪. প্রতিটা ক্যাচ মিস করার জন্য বড় ধরনের অর্থ জরিমানা করা যেতে পারে।
৫. সর্বোপরী টেস্ট ম্যাচে ইনিংস পরাজয় হলে ম্যাচ ফি দেয়ার পরিবর্তে উল্টো জরীমানা আদায় করা হবে।
৬.
৭.
৮.
৯.
১০.
বাকীগুলো আপনাদের জন্য রেখে দিলাম
আমার পর্যবেক্ষণএ আমি দেখছি বাঙ্গালীর জন্য অর্থ দন্ডের চেয়ে বড় কোন দন্ড নাই। তাই টেস্টে উন্নতি করার জন্য এই পদক্ষেপ কার্যকরী হতে পারে।
২|
৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫
পৃথিবীর আলো বলেছেন: ভাই আপনারা মাথায় তুলে নাচেন বলেই ওরা এত দায়িত্বহীন হয়ে খেলে। ভালোকে ভালো এবং মন্দের সমালোচনা করা দোষের কিছু না। আর এই টেস্ট নিয়ে বলতে গেলে বলতে হয়, ওরা তো টেস্টের মুডেই ছিল না।
সবসময় আপনি নিজেও পাশে থাকবেন না যদি এ রকম পারফরমেন্স চলতে থাকে।
আরেকটা কথা, দশটা ঢিল একই টার্গেট এ ছুড়লে এক-দুইটা লক্ষ্যভেদ করতেও পারে, তাই বলে মনে অহংকার নিয়ে বলে ফেলবেন না যেন এরপর ঢিল দিলে সবকয়টাই লাগবে। নাচানাচি বন্ধ করেন, অন্ধ ভক্ত না হয়ে ভালো-মন্দ বুঝে চলেন।
ধন্যবাদ আপনাকে, মন্তব্য করার জন্য।
৩|
৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০০
নক্ষত্রপথ বলেছেন: বেশি বেশি হয়ে গেল না ??
৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৪
পৃথিবীর আলো বলেছেন: মনের দু:খে বলিরে ভাই। দেশপ্রেম তো আমার মনেও আছে।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৩
সৌরভ ওয়াহিদ বলেছেন: একেই বলে হুজুগে বাঙ্গালী আজ এক টেস্ট ম্যাচ খারাপ খেলার সাথেই কত কথা কাল ভাল খেললেই আবার মাথায় তুলে নাচবেন ।
সবসময় যেকোনো পরিস্থিতিতে পাশে থাকুন ...