নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর আলো

পৃথিবীর আলো › বিস্তারিত পোস্টঃ

কোন চোরকে কেন স্যালুট করে প্রশ্রয় দিব?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:২৬

নির্বাচিত পোস্ট সেকশনে একটা পোস্টে চোখ আটকে গেল। কমেন্ট করতে গিয়ে দেখি কমেন্ট অনেক বড় হয়ে গেল। পরে এটাকে নিয়ে নিজেই একটা পোস্ট লিখে ফেললাম। আগে -



যদি কখনো হঠাৎ করে আপনার কানের কাছে এসে মৃদুস্বরে বলি,আসুন, আজ আমরা একজন চোরকে স্যালুট করি, করবেন কি?



পড়ে নিলে পাঠকের জন্য এই পোস্ট বুঝতে সুবধিা হবে।



এবার মন্তব্য---



এই চোর তো দেখি বাংলা সিনেমার নায়ক। সিনেমায় দেখেছি নায়ক যত দূর্ধর্ষ গুন্ডা,বদমাইশ,মাস্তান,খুনী ই হোক না কেন, সে চুরি করে গরীবের জন্য, লুট করে বস্তিবাসীদের জন্য,বড়লোকের টাকা ছিনতাই করে বস্তির মেয়ের বিয়ের খরচ দেয়ার জন্য। চোরাচালান করে ক্যান্সার আক্রান্ত কোন গরীব শিশুর চিকিতসার জন্য।



আসল কথায় আসি। আমি যদি আপনার মোবাইল চুরি করে, সেটা বিক্রি করে, সেই টাকা দিয়ে আজকে কয়টা এতিম ছেলেকে দুপুরে পেট ভরে ভাত খাওয়াই এবং আপনার সামনে গিয়ে ঘটনাটা বলি, আপনি কি আমাকে স্যালুট করবেন? ভেবে বলুন.....



অনেক ব্লগারের মন্তব্য দেখলাম, তারা লেখকের সাথে সহমত। তাদের জন্য বলছি-



চোর সে যা ই করুক সে তো চোরই। ভালো কাজ করতে হলে হালাল উপার্জন করে করুন। ১০০ বার স্যালূট করব। কিন্তু কোন চোরকে করব না, সে নায়ক চোরই হোক আর আবুল্যাই হোক। স্যালুট করে আমি কোন চোরকে প্রশ্রয় দিতে চাই না। আপনি কি দিবেন?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:১৪

মামুন রশিদ বলেছেন: আপনার সাথেও একমত । আসলে দুই জন একই ঘটনাকে দুই দৃষ্টিভঙ্গিতে চিন্তা করেছেন । মুল লেখকের চিন্তায় ছিল সমাজের তুলনামুলক অপরাধপ্রবনতা এবং অপরাধের মুলে অন্তর্নিহিত বিধেয় । আর আপনার মুল্যায়ন নৈতিকতার জায়গা থেকে ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:১৩

পৃথিবীর আলো বলেছেন: জামাতের নেতা আওয়ামিলীগে যোগ দিয়ে রাজাকার থেকে মুক্তিযোদ্ধা হতে পারে, কিন্তু চোরকে আমি শুধু চোরই বলব, সে ছেচড়া চোরই হোক আর পুকুর চোরই হোক।



আপনার বিশ্লেষণ ভালো লেগেছে, ধন্যবাদ আপনাকে।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১১

HHH বলেছেন: জামাতের নেতা আওয়ামিলীগে যোগ দিয়ে রাজাকার থেকে মুক্তিযোদ্ধা হতে পারে, কিন্তু চোরকে আমি শুধু চোরই বলব, সে ছেচড়া চোরই হোক আর পুকুর চোরই হোক

চুরি করা হারাম।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

পৃথিবীর আলো বলেছেন: হ। ওই ব্যাটা চোর হইলেও মানুষ ভালা।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৯

পাঠক১৯৭১ বলেছেন: চোরকে কেহ স্যালুট দেয়ার কথা নয়!

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

রাসেলহাসান বলেছেন: সহমত পোষণ করছি।।

৫| ০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫৫

এম এ কাশেম বলেছেন: কালো বিড়ালকে ও নয়।

০৮ ই মার্চ, ২০১৪ সকাল ৯:২৭

পৃথিবীর আলো বলেছেন: বিলাই কালা না ধলা সেইটা বড় কথা না, বড় কথা হইল চুরি করে কিনা? যদি শিকার ধইরা খায় তো ভালো কথা, আর তা না হইলে পাছায় লাত্তি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.