নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরা

বেঁচে থাকাটাই যখন হয়ে যায় সবকিছু, স্বপ্নেরা তখন হয়ে যায় মৃত; বড় স্বাদ গন্ধহীন...

ফেরা › বিস্তারিত পোস্টঃ

স্বার্থপরের ঈশ্বর !!

০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৬

এটা কবিতার ভাষায়-

আমার মনের ভেতর যে প্রতিদিনকার ক্ষয়ে যাওয়া

তারই শুদ্ধ কিংবা অশুদ্ধ উচ্চারণ-

এটা কবিতার ভাষায়-

যে মিথ্যে প্রলোভনে আমি প্রতিদিন বেঁচে থাকি

তারই কতক কথোপকথন !



আমি অন্ধের মত বসে থাকি,

আমার চারপাশে বিশ্বজিতেরা চলে যায়-

আমাকে লজ্জিত করেনা,

আমি প্রাণপণে আমার চারপাশ আঁকড়ে থাকি

যেন শুধু আমাকে বিশ্বজিতের মত হতে না হয়;

জেরিন কিংবা দামিনীর ধর্যিত আত্মার অভিশাপে

আমি কম্পিত নই;

আমার প্রার্থণা যেন শুধু নিজের বোনটার এমন পরিণতি না হয় !!



আমি আমার ভেতরের সব শুদ্ধ দরজার শেকল টেনে

স্রষ্টার কাছে হাত পেতে বলি-

শুধু আমাকে বাঁচাও- শুধু আমাকে বাঁচাও



স্রষ্টা বোধহয় এতটা স্বার্থপর নয়-

একে একে তাই আমরা সবাই বিশ্বজিত হয়ে যাই,

কিংবা আমাদের বোনেরা হয় দামিনী, জেরিন ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৮

ছিরা কবি বলেছেন: nam koron sharthok.... :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.