নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরা

বেঁচে থাকাটাই যখন হয়ে যায় সবকিছু, স্বপ্নেরা তখন হয়ে যায় মৃত; বড় স্বাদ গন্ধহীন...

ফেরা › বিস্তারিত পোস্টঃ

শুদ্ধতার পঁচন নাকি বিশুদ্ধতার বিভাজন ?

০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৫৯

এটাকে কি বলব আমি -

শুদ্ধতার পঁচন নাকি বিশুদ্ধতার বিভাজন ?

আমার চলতে ভয় হয়

আমার ভাবতে কষ্ট হয়

আমার সব হারা সময় দেখলে মনে হয়

সব দোষ আমার !!



আমার শুদ্ধতায় ধরেছে পঁচন

আমার ভেতরে আসা ক্রোধ আজ হজম হয়ে যায় অনায়াসে,

কিন্তু দাবিগুলোকে যে বলতে আমাকে হবেই-

পারিনা-পারছিনা,

চারিদিকে এত হানাহানি-

আমার শব্দ কুলোয়না সে প্রাচীর ছিন্ন করে

পৌছতে আলোর কাছাকাছি,

বেঁচে থাকবার মাঝে এতটা কষ্ট !

বিভাজনের মাঝে এতটা শ্লেষ !



আজ আমি ব্যর্থ,

আজ আমি শোক করতে আসিনি-

আমি বিচার চাইতে এসেছি-

এই যে আমার শুদ্ধতার বিভাজন

তার দায় মেটাবে কে ??

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:১৮

ফারজানা শিরিন বলেছেন: বেঁচে থাকবার মাঝে এতটা কষ্ট !
বিভাজনের মাঝে এতটা শ্লেষ ! :(

০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:২২

ফেরা বলেছেন: এমনটা সত্যিই ভাবার কথা ছিলনা কিন্তু বাস্তবতা তো প্রায় এরকমই তাইনা ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.