নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরা

বেঁচে থাকাটাই যখন হয়ে যায় সবকিছু, স্বপ্নেরা তখন হয়ে যায় মৃত; বড় স্বাদ গন্ধহীন...

ফেরা › বিস্তারিত পোস্টঃ

তাহাদের সুগন্ধি যৌবনে

২১ শে মে, ২০১৩ দুপুর ২:৫৪

আমার প্রেম পুড়ে যায়-ভেতরে আগুন,

সুগন্ধি তোর চুলে,

আমি ভাবছি শুধুই-কাঁদছি এখন-

জ্বর এসেছে ভুলে।



ফাল্গুনে তোর আগুন ছিলো,

আমার তখন-

যুদ্ধে নামার বয়স হলো,



গাও ঝেড়ে তাই দিলাম জোরে লাফ,

বান ভাসানি জোয়ারে সেই-

আমার যৌবন হলো সাফ।



তোর সমুদ্রটা এতই গভীর,

পান করেছি দুধেল পনীর,

ভাঙা রাতে আমিই শুধু রাজা-

জোছনা ছেড়ে ভোর এসেছে,

রাতের মধু গুড় হয়েছে,

তাতেই আমার সাজা।



আমি দেখতে নারি- সইতে পারি

শুধু তোরই আমি প্রজা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.