| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আধাঁরের মাঝে আমি আলো খুঁজে ফিরি
কোথাও এক টুকরো আলো নেই...
আছে শুধু জন্তু-জানোয়ারের হুল্লোর।
তাদের মাঝে আমি বড়ই একা...
বড়ই অসহায়।
তবুও পথ চলছি আমি...
সুপ্ত মনে ক্ষীন আশা,
কেবল একটু আলো।
তাইতো আজও আমি আধাঁরের মাঝে আলো খুঁজে ফিরি।
পথ চলছি, আমি পথ চলছি...
সময় বয়ে যাচ্ছে আপন ছন্দে,
দেহের বল কমে আসছে।
এখন আমি অন্তিমের অপেক্ষায়
সুপ্ত মনে তীব্র আকাঙ্খা তখনও বহমান...
আধাঁরের মাঝে আমি তাই আলো খুঁজে ফিরি।
ঐ দেখা যায় দুরে আলো,
মিটি মিটি জ্লছে...
কাছে গিয়ে ছুঁয়ে দেবার ইচ্ছে হয়।
নিরুপায়...
দেহের বল তখন নিঃশেষ প্রায়।
অন্তিমের সময় যতই এগুচ্ছে,
আলো আর আমার মাঝের ব্যবধান ততই কমছে।
অন্তিমের শেষ মুহুর্তকালে আলোটা আমার চোখের কাছে এসে স্থির হল।
এতো জোনাকীর আলো!!!
আাঁধারের মাঝে আলো না খুজে নিজেই তৈরি করে নিয়েছে আলো।
ধিক্্ ধিক্ ধিক্ ...
নিজেকে ধিক্ !!!
জোনাকীটা দুরে মিলিয়ে গেল একসময়,
সঙ্গে সঙ্গে চারপাশ আবারও ছেঁেয় গেলো অন্ধকারে।
মনের সুপ্ত বাসনার মনেই সমাধী হল চীরতরে..
নিস্কৃতি মিলল বটে...
কিন্তু অবসান হলনা আধাঁরের মাঝে আলো খুঁজে ফেরার।
©somewhere in net ltd.