| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মহাজাগতিক পিঁপড়া
মাঝে-মধ্যে আগুনের মত সুন্দর কিছু ব্যাথায় আহত, তবু বেঁচে থাকি সোনালি স্বপ্ন বুঁনে।
ধৈর্য অত্যাধিক না থাকলে পড়তে যাবেন না।আগে থেকেই বলছি- সৃষ্টি সবসময়েই সৃষ্টি,ভালবেসে হয়।এখানে প্রসব বেদনার মত অন্তর্বর্তিকালীন পর্যায় থাকে।আর থাকে চিমটি সমান আবেগ।
ভয়
এখন আর আগের মত ভয় লাগে না
গতদিনের মত চোখ রাঙ্গানি দেখে হোঁচট খাইনি আজ
বাংলা ভাষার মাটিতে কত জনেরইতো ছিন্ন্য দেহ মিলেছে -
গলিত কিংবা অর্ধ-গলিত, ড্রেনের ধারে কিংবা
উঁচু ভবনের পানির ট্যাংকিতে।
যে যুবকটা সিড়ি বেয়ে অত উঠত না কখনো
আকাশ সমান ইমারত দেখে যার শুধু কপাল কুঁচকেছে
সামান্য উচ্চতায় পা গেলেই জীবনের ভয়ে কুঁকড়ে যেত
সেই অতিসামান্য যুবককে উঠতে হল তারার পাশাপাশি
অত ভয়ের শরীর যে থামেনি মাঝে কোথাও,
সামান্য সময়ের দাবী নিয়ে মিষ্টিকে বলা হয়নি -
ভাল থেক,দেখা হবে আবার,হয়তো আরো বছর পঞ্চাশেক পর,
খেয়াল রেখ তোমার আমিতে!
যে কিশোরীর ডাস্টবিনের ময়লার ভোদকা গন্ধে
বুকের রুমালে নাক চেপে রাস্তাপার
ড্রেনের পানিতে পড়ে যাওয়া টেনিস বলের মায়া ছেড়ে
কড়া নোটের কুচকানো কুড়ি টাকায় নতুন বল কিনত
সেও পড়ে রইলো রাস্তাপারের ঠিক সেই ডাস্টবিনের পাশের
মলের স্রোতে ড্রেনের জলের সাথে সখ্যতা নিয়ে আজন্মের।
ফটোসাংবাদিকদের জন্য নতুন তাজা খবরের যোগান দিতে
রাত বিরাতে লিঙ্গের বৈষম্যতায় সেও ধর্ষনের পর
খুনের হাত থেকে রক্ষা পায় নি,এখন সেই ড্রেনের জলই
আপন থেকে আপনতর হচ্ছে।
তবে কেন আমার মৃত্যুভয় থাকবে?
অন্ধ গলির সিঁড়ির কোণে
গলিত লাশের পরিচয়ে সংবাদে আসতে ভয় কি?
মৃত্যু আসলেই কি ভয়ে আঁচড়ে পড়তে হয় নাকি?
খুনি তো খুন করেই যাবে
তাই বলে প্রতিবার মরব কেন,একবারে কি শেষ নয় সব?
জীবন একবারের হলে কেন এতবার মরন সইবো?
অথচ আজ মরনেও মরি না,
যখন শেষ বিদায়ের ক্ষণ হয়ে আসবে
হয়ত আজমিনাকে বলতে পারব না শেষবারের মত-
তোমাকেই পরাণে বেঁধেছিলাম সখি!
শেষবারের মত হয়ত আক্কাসের দোকানের ফাঁটাবেঞ্ছিতে বসে
ছেড়া স্যান্ডেলের পা আয়েসে তুলে ব্যান্সনে টান দিয়ে যাব না
তবু একবারই মরব,বারবারে না।
তাই মহামতি শাসন কর্তা -
বারেবারে শেষের কথা শোনাবেন না।
শেষ যেন একবারই হয়,
জীবন যে বড় সহজ,এটা যে রাজনীতি নয়।।
১২/৩/২০১৩
৩.৪১ রজনি সময়।
১২ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১১
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: ধন্যবাদ অন্য পুরুষ।
বেঁচে থাকবেন।মরতে হলে একবারই, বারে বার নয়। ভাল থাকবেন।
২|
১২ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৯
মুচি বলেছেন: ধৈর্য অত্যাধিক না থাকলে পড়তে যাবেন না।আগে থেকেই বলছি- সৃষ্টি সবসময়েই সৃষ্টি,ভালবেসে হয়।এখানে প্রসব বেদনার মত অন্তর্বর্তিলীন পর্যায় থাকে।আর থাকে চিমটি সমান আবেগ
+++
আপনার সতর্কবাণী দেখে ধৈর্য বৃদ্ধি পেয়েছে, সত্যি!!
১২ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৪
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: ধন্যবাদ মুচি ভাই।
কবিতা অনেক কষ্টের না বলা কথাগুলো বলতে সাহায্য করে। আমার কষ্ট কিংবা না বলা আবোল-তাবোল গুলো বলি। আপনার ধৈর্য হলে পড়বেন না হলে নাই। তবে পড়ার পর যেন না মনে হয়- ধুর,সময়টাই নষ্ট। জীবন অনেক ছোট এবং সুন্দর-সহজ।তাই এখানে সময়ের মুল্য অনেক বেশি। বলাতো যায় না কবে শেষ গুলো সব শেষ হয়ে যায়।
ভাল থাকবেন।
৩|
১২ ই মার্চ, ২০১৩ ভোর ৪:১৮
মুচি বলেছেন: পুরাটা পইড়া তবেই +++ দিছি ভাইবেন না, না পইড়াই লাইক মারছি।
১২ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২১
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: ধুর মিয়া,কুত কুত খেলেন গিয়া!!
৪|
১২ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৬
মুচি বলেছেন: জুতা বানাইতে বলেন, বানাইয়া দেই, তবু এই মাইয়াগো খেলা খেলতে কইয়েন না। মাফ চাই ভাই।
১২ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩২
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: খেলেন খেলেন। সরকার পারলে,বিরোধি পারলে,জামতলার ফকিন্নি পারলে আপনার পারতে সমস্যা কই ভাই? মনে রাখবেন- যে জুতা বানায় যে কুতকুতও খেলে!!
![]()
৫|
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৫৯
আমি সাজিদ বলেছেন: তবে কেন আমার মৃত্যুভয় থাকবে?
অন্ধ গলির সিঁড়ির কোণে
গলিত লাশের পরিচয়ে সংবাদে আসতে ভয় কি?
মৃত্যু আসলেই কি ভয়ে আঁচড়ে পড়তে হয় নাকি?
খুনি তো খুন করেই যাবে
তাই বলে প্রতিবার মরব কেন,একবারে কি শেষ নয় সব?
জীবন একবারের হলে কেন এতবার মরন সইবো?
তবু একবারই মরব,বারবারে না।
তাই মহামতি শাসন কর্তা -
বারেবারে শেষের কথা শোনাবেন না।
শেষ যেন একবারই হয়,
জীবন যে বড় সহজ,এটা যে রাজনীতি নয়।
অসাধারণ,অসাধারণ লিখেছেন ভাই।
আপনাকে সালাম।আর এই লাল গোলাপটা আপনার মতো সকল সিংহ-হৃদয়ের মানুষকে উৎসর্গ করলাম।
১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: অসংখ্য ধন্যবাদ সাজিদ ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৭
অন্য পুরুষ বলেছেন: জীবন যে বড় সহজ,এটা যে রাজনীতি নয়।
ভালো লাগলো..।