| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
গানের লিংক - Click This Link
(গানটিতে মাইকেল জ্যাকসনের 'বিট ইট' গানের একটি পিস ব্যবহার করা হয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।)
অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।
এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা, আর নৈতিক আশ্রয়
আচার নয় কেবল, নয় কঠিন বিধান
অস্তিত্বের মানচিত্র, জীবনের দিশান।
বাংলার সমাজজুড়ে ধর্মের প্রভাব
পরিবার গোষ্ঠীর আছে নীরব দাবী
নিজের বিশ্বাস নয়, তবু মানতে হয়
সমাজের প্রত্যাশা টানে বহু লয়।
ডিজিটাল দুনিয়ায় ধর্ম ছড়ায় দ্রুত
ভিডিও, বয়ান, কোটসে ভরা তাবত
সত্য আর বিভ্রান্তি মিশে এক স্রোতে
উত্তেজনা জাগে তরুণের চিত্তপটে।
চাকরি আর ভবিষ্যৎ সবই অনিশ্চিত
চাপের ভারে মন হয় ক্ষতবিক্ষত
প্রার্থনার নীরবতায় মিলে কিছু শান্তি
বিশ্বাস দেয় সাহস, দেয় মানসিক শক্তি।
=======
ডঃ এম, এ, আলী ভাইয়ের নিকট আবারও ক্ষমাপ্রার্থী, উনার পূর্বানুমতি না নেওয়ার জন্যে
আর। ব্লগের সিনিয়র সিটিজেন 'ওমর খৈয়াম'-ভাইকে গানটি উৎসর্গ করছি, এবং ক্ষমা প্রার্থনা করছি।
বিঃ দ্রঃ গানটিতে মাইকেল জ্যাকসনের 'বিট ইট' গানের একটি পিস ব্যবহার করা হয়েছে। আশা করি, সবার ভালো লাগবে।
===========================================================================
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, ভাইয়া।
আমি উপরে গানের লিংক ঠিক করে দিয়েছি।
এখান থেকে কি ঠিক কাজ করছে? - Click This Link
শুভেচ্ছ নিরন্তর।
২|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:১৩
অগ্নিবাবা বলেছেন: কোন ধর্ম?
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:০২
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমি এখনো জানি না, ভাইয়া।
আপনিই বলুন!
শুভেচ্ছা নিরন্তর।
৩|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:৩৫
ডঃ এম এ আলী বলেছেন:
শুনলাম , ফানটাসটিকভাবে ম্যাচ করেছে সেই সুরের সাথে
অসাধারণ কাজ ভাই , চালিয়ে যান আপনার মতন করে।
শুভেচ্ছা রইল
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:০৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, ভাইয়া।
আমি এই পোস্টটি প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছি। একটি প্রতিজ্ঞা করেছি। শিরিনদের জন্যে একটি 'অভয়ারণ্য' না বানিয়ে কোন ধর্মীয় পোস্ট দিবো না।
ভালো থাকুন নিরন্তর।
৪|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:০৫
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ, রাজীব ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
৫|
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:২১
রাজীব নুর বলেছেন: শ্যাইয়ান ভাই, আমার কন্যা ফারাজা ধর্মের দিকে ঝুকে গেছে।
সে এখনই হিজাব পড়তে চায়। রাতে ঘুমের আগে ঘুমের দোয়া পড়ে ঘুমায়। কথায় কথায়
আলহামদুলিল্লাহ-মাশাল্লাহ বলে।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:০৮
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আপনি কি এজন্যে মনঃকষ্ট অনুভব করছেন?
বাবা হিসেবে আপনার দায়িত্ব অনেক। কন্যাকে সঠিক শিক্ষা দেওয়া বাবার দায়িত্ব ও কর্তব্য।
শুভেচ্ছা নিরন্তর।
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৫২
ডঃ এম এ আলী বলেছেন:
গানটি শুনতে চেয়েছিলাম , কিন্তু লিংকটি কাজ করছেনা ।
দয়া করে চেক করে লিংকটি সচল করে দিন । আমার
কবিতা গনমুখী, এর বহু মুখী প্রচারে আমার কোন
আপত্তি নেই । গানের বিষয়ে কথা বলব শুনার পরে ।
এখন ইন্ডিয়ার জয়পুরের হাওয়া মহলের ছবি একটি
রেখে গেলাম , যা বুঝার বুঝে নিক সকলে ।
শুভেচ্ছা রইল