| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ কয়েক মাস আগে, একটি ভারতীয় চলচ্চিত্রের প্রোমো তে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল। ওখানে দেখানো হয়েছিল যে, ১৯৭১ সালে 'ভারত-পাকিস্তান' যুদ্ধের ফলে সৃষ্টি হয় বাংলাদেশের। কাল্পনিক এই বিবৃতি নিয়ে অনেক তোলপাড় হয় আমাদের দেশে এবং বিশ্বের নানান দেশে বসবাসরত বাংলাদেশীদের মধ্যে। এক পর্যায়ে ছবিটির নির্মাতারা টুইটার বার্তার মাধ্যমে ক্ষমা চায় তাদের 'অনিচ্ছাকৃত' ভুলের কারনে (যদিও তারা ওই অংশটি সংশোধন করতে অস্বীকৃতি জানায়)।
কিন্তু প্রতিবেশী দেশের একটি অন্ত:সারশূন্য সস্তা বানিজ্যিক চলচ্চিত্রের ওই প্রোমাে যদি আমাদের দেশের মানুষের কাছে এত অপমানজনক লাগে, তাহলে আমাদের দেশের বহুল প্রচলিত একটি জাতীয় দৈনিক যখন ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধকে আবারো 'ভারত-পাকিস্তান' যুদ্ধ হিসেবে অভিহিত করে, তখন নিশ্চয়ই আমাদের স্বাধীনতা যুদ্ধের 'স্বপক্ষের' গনজাগরন মঞ্চ কিম্বা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বেলিত সরকারপক্ষ নীরব বসে থাকবেন না। পত্রিকাটির প্রতিবেদককে বরখাস্ত এবং সমাজসেবী সম্পাদককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবী করা যেতেই পারে!!
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৪ বিকাল ৩:৩৬
ঢাকাবাসী বলেছেন: এটা নিয়ে ম্যালা হৈচৈ তো হলো। পত্রিকা যা লিখেছোে তাতে কোন ভুল তো দেখিনা! ১৯৭১ এ পাক ভারত যুদ্ধ হয়েছিল এটাতে কোন সন্দেহ নেই।