| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের ফাঁদে আটকে পড়া মধ্যবিত্ত মানুষ আমি, তাই অন্য অনেক সাধ আহ্লাদ বিসর্জন দিয়েছি অনেক আগেই। যেমন, ছোটবেলা থেকে পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়ানোর নেশা ছিল, কিন্তু তখন হয়ে ওঠেনি আর্থিক কারনে আর এখন হয়ে ওঠেনা সময় সুযোগের কারনে। তবুও মাঝে মাঝে সব শিকল ভেঙ্গেই বেরিয়ে পড়ি শহুরে জীবনের ছক আঁকা চলাফেরা থেকে নিষ্কৃতি পেতে। এই যে যেমন গত বৃহস্পতিবার রাতের বাসে চলে গেলাম চট্টগ্রামের মীরের সরাই। বিপদসঙ্কুল পাহাড়ী ঝিরিপথে না্পিত্তাছড়া ধরে গিয়ে উপস্থিত হলাম অসাধারন সুন্দর এক ঝর্নার সামনে যার নাম বান্দরকুম ঝর্না। আমরা ভাগ্যবান ছিলাম যে বর্ষা যখন ভরা যৌবনা, ঠিক তখনি আমরা এই যাত্রায় বের হই। আর অনেক কষ্ট করে গেছি বলেই হয়তো বিধাতা আমাদের নিরাশ করেননি, সেদিন ঝর্না যেন বেশী রকমের উন্মত্ত ছিল। তাই প্রান ভরে আমরা উপভোগ করেছি পুরোটা পথ। গল্প বলে্ বা শুধু ছবি শেয়ার করে হয়তো পুরো ব্যাপারটা প্রকাশ করা যাবে না। তাই সামো এর বন্ধুদের সাথে কিছু ভিডিও লিঙ্ক শেয়ার করলাম। আশা করি কিছুটা হলেও ধারনা পাবেন যে ঝর্নাটা কত সুন্দর আর কি উন্মত্ত!!
https://www.youtube.com/watch?v=1ziWQte-lVg
https://www.youtube.com/watch?v=RjFN8ySBJgE
https://www.youtube.com/watch?v=ovRlOI_Evj0
https://www.youtube.com/watch?v=PepCtNYDfrQ
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:২৮
ছায়া শিকারী বলেছেন: সত্যি কথা বলতে, ভিডিওগুলো দেখে আমি নিজেও ভয় পাই এখন আর চিন্তা করি সেদিন কোন ভূত ভর করসিল মাথায় যে নির্ভয়ে চলে গেসি এত গহীনে।
২|
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:১৯
আরজু মুন জারিন বলেছেন: পরে ডাউনলোড করে দেখব। অনেক ধন্যবাদ পোস্ট টির জন্য। শুভেচ্ছা রইল।
২১ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৮
ছায়া শিকারী বলেছেন: ধন্যবাদ, আশা করি দেখবেন সময় করে এবং স্বজনদের সাথে শেয়ারও করবেন। আমাদের দেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে অথচ অনেকেই জানেনা। হয়তো দুর্গম বলে সবাই যেতেও পারেনা। আমরা যারা ক্ষনিকের সাহসে ঘুরে এসেছি, আমাদের চোখে তারাও দেখতে পারবে জায়গা গুলো।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৪ রাত ১১:৩৫
কলাবাগান১ বলেছেন: আপনাদের সাহস দেখে ভয়ই পেলাম।
চমৎকার ভয়াবহ সৌন্দর্য্য