নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল বাংলায় লেখি

সকল ক্ষমতার উৎস একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আ’লামীন

অনন্ত মহাকালযাত্রী

অনন্ত মহাকালযাত্রী › বিস্তারিত পোস্টঃ

পাঠাগারের যত্ন

০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৬

পাঠাগার তৈরীর জন্য প্রথমেই প্রয়োজন বই রাখার সেলফ। সেলফে আপনার সংগ্রহীত বই গুলো গুছিয়ে রাখতে পারেন। তবে সেলফে এলোমেলো ভাবে না রেখে খাড়া করে বই রাখা ভালো, তাতে বই নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে।

সব বই একসাথে না রেখে বিষয় হিসেবে বইগুলো শ্রেনী বিভাগ করে রাখতে হবে, তাতে প্রয়োজনের সময় দরকারী বই গুলো সহজে পাওয়া যাবে।

নতুন বইয়ের পাশাপাশি দূর্লভ পুরোনো বইগুলো সংগ্রহ করতে পারেন। তাতে পাঠাগারে বৈচিত্র আসবে।

বইয়ের পাশাপাশি জনপ্রিয় ও গুরুত্বপূর্ন জার্নাল গুলো সংগ্রহ করে রাখতে পারেন।

বই সংগ্রহের পাশাপাশি যত্নও করতে হবে। বই যাতে নষ্ট না হয় সেজন্য বইয়ের ফাঁকে ফাঁকে ন্যাফথালিন দিয়ে রাখতে হবে। বর্ষা কালে বই স্যাতস্যাতে হয়ে পড়ে, তাই মাঝে মাঝে বইগুলো রোদে শুকিয়ে নিতে হবে। গ্লাসপেপার মুড়িয়ে রাখলে বই ভালো থাকে।

অন্যদের বই পড়ার জন্য ধার দিলে একটা নোট বুক রাখতে পারেন, সেখানে গ্রহীতার বিস্তারিত তথ্য লিখে রাখুন। এতে বই হারানোর ঝুকি কম থাকবে।

মাঝে মাঝে শুকনো কাপড় দিয়ে বইগুলো মুছে রাখতে হবে। সঠিক ভাবে যত্ন নিলে আপনার অমূল্য সম্পদ পাঠাগারটি কয়েক প্রজন্মের সাক্ষী হয়ে থাকবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.