| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
**************************************************
কে কে মনে করেন, ‘কাজের নিরাপদ পরিবেশ চাই’ এই দাবী মানুষের কাছে মানুষের চাওয়া মানবিক অধিকার , বিশেষত যখন এই দাবী তোলা হবে কোন তরুনী গার্মেন্টস কর্মীর পক্ষ থেকে ! ? জীবন ও জীবিকার তাগিদে হোক কিংবা কর্মক্ষেত্রে পুরুষের সাথে তাল মিলানোর জন্য হোক, কোন তরুনী যখন কাজ করতে ঘর ছাড়বে, তখন নিজের সার্বিক নিরাপত্তার জন্য জনগন ও সরকারের কাছে তার এই দাবী থাকবেই ।
সেদিন দৈনিক প্রথম আলোর একটি বিলবোর্ডে এই শ্লোগানটি লেখা দেখলাম । আশ্চর্য যে, হেফাজতে ইসলামের চতুর্থ দফা আর প্রথম আলোর এই শ্লোগানটির মর্ম প্রায় এক ! সেটা হচ্ছে, নারীকে যেদি কাজ করতেই হয়, তাহলে তাকে নিরাপদ পরিবেশ দাও ! যেখানে নারী কাজ করতে পারবে স্বস্তির সাথে ।
বলাবাহুল্য, নারীর জন্য সবচেয়ে নিরাপদ পরিবেশ হচ্ছে আলাদা কর্মক্ষেত্র ! যে পরিবেশে নারীপুরুষকে একসাথে কাজ করতে হয়, সেটা কারো জন্যই আর নিরাপদ থাকে না !
এজন্যই হেফাজতের চতুর্থ দফা ছিল, আলাদা কর্মক্ষেত্র দিয়ে নারীকে নিরাপদ পরিবেশ দেয়া হোক ! আজ বামপন্থী মিডিয়া প্রথম আলোও এমন জিনিসই প্রচার করছে ! আমরাও চাই শীঘ্রি তাদের বোধোদয় হোক !!
একটা জিনিস শেখার আছে আমাদের । একি বিষয়, আমরা বলেছি একভাবে, ওরা বলছে অন্যভাবে ! ওদের কথা শুনে কারো রাগ উঠবে না, কিন্ত আমরা রাগ দেখানোর সুযোগ করে দিয়েছি অনেক কে!
যাই হোক ! আমরা নারীকে নিরাপদ পরিবেশ ই দিতে চাই । আমাদের তেরদফাই নারীকে নিরাপদ পরিবেশ এনে দিতে পারে, কারণ এগুলো করা হয়েছে মহাগ্রন্থ কুরআনেরই নির্দেশনা অনুযায়ী ! প্রথম আলোকে বার্তা দিতে চাই, আপনাদের শ্লোগান শুধু বিলবোর্ডেই আটকে থাকবে ! একে বাস্তবায়িত করতে চাইলে আমাদের সাথে আন্দোলোনে নেমে আসতে হবে ! নইলে এসব শ্লোগান দিয়ে কোন লাভ নাই !!
©somewhere in net ltd.