| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজতন্ত্রের প্রবর্তক কার্ল মার্কসের সামাজিক তত্ত্বসমূহ প্রায় শুরু থেকেই আজ পর্যন্ত প্রচুর সমালোচিত হয়েছে । এর কারণ মার্কসের তত্ত্বসমুহের প্রকট সীমাবদ্ধতা ও অযাচিত ভুলত্রুটি !! নীচে তার প্রধান প্রধান দিকগুলো তুলে ধরা হলো :
ক) সামাজিক বৈষম্যের ক্ষেত্রে মার্কস শুধু শ্রেণী বৈষম্যকে চিন্তা করেছেন, তাই তিনি শ্রেণী বৈষম্য বিলোপের মাধ্যমে সকল সকল সামাজিক বৈষম্য দূর করার দুঃস্বপ্ন দেখেছেন ! অথচ শ্রেণী বৈষম্য ছাড়াও যে ক্ষমতার বৈষম্য, বর্ণ বৈষম্য ইত্যাদী ক্ষেত্রে তীব্রবৈষম্য থাকতে পারে এবং সেটা আরো কঠোর ও নিপীড়নমূলক হতে পারে তা মার্কস অনুমান করতে পারেন নি !!
খ) প্রায় সকল সামাজিক সমস্যা যা পুঁজিবাদী সমাজে বিদ্যমান, তা যে সমাজতান্ত্রিক সমাজেও প্রকটভাবে থাকবে, মার্কস তাও অনুমান করতে পারেন নি !!
গ) পুঁজিবাদী সমাজের উৎখাতের সাথে সাথে মানুষের স্বাভাবিক মানবাধিকার প্রতিষ্ঠা হবে, অর্থাৎ মানবিক গুণাবলী বিকাশের আর কোন বাধা থাকবেনা, মার্কসের এধারণাও ভ্রান্ত !!
ঘ) ধর্মীয় মূল্যবোধকে যেভাবে ব্যাখ্যা করেছেন তাও ছিল সম্পূর্ণ ভ্রান্ত ! ফলে অন্যান্য সমাজবিজ্ঞানীরা ধর্মের প্রভাব ও বাস্তবতা সম্পর্কে যে সব ব্যাখ্যা দেন তা আজও মোটামোটি স্বীকৃতি পাচ্ছে ।
চ) সমাজ বিকাশের কাঠামোবাদী যে ব্যাখ্যা মার্কস প্রদান করেন, তা আজ আর কেউ সঠিক মনে করেন না !!
(তথ্যনির্দেশ : সমাজ বিজ্ঞানের আধুনিক তত্ত্ব - ড. খুরশিদ আলম এবং অন্যান্য গ্রন্থ )
©somewhere in net ltd.