| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা, কোথায় তুমি, হে স্বাধীনতা !
তুমি কি অনাহার, ক্ষুধা আর অসীম দারিদ্র !
তুমি কি ঘুষ, দুর্নীতি আর নৈতিকতার দৈন্য !
তবে তুমি কী হে, স্বাধিনতা ?
স্বাধীনতা, কোথায় তুমি, হে স্বাধীনতা !
তুমি কি খাদ্যে নিরন্তর ভেজাল মিশিয়ে দেয়া !
তুমি কি বিশ্বের দুয়ারে দুর্নীতিতে প্রথম হওয়া !
তবে তুমি কী হে, স্বাধীনতা ?
স্বাধীনতা, কোথায় তুমি, হে স্বাধীনতা !
তুমি কি গণতন্ত্রের নামে প্রহসন ও ধোঁকা !
তুমি কি স্বপ্ন বুননের নামে মিথ্যার মরিচিকা !
তবে তুমি কী হে, স্বাধীনতা ?
স্বাধীনতা, কোথায় তুমি, হে স্বাধীনতা !
তুমি কি বাতাসের গায়ে লেগে থাকা বারুদের ঘ্রাণ !
তুমি কি ট্রেংকের বুকে চড়ে আসা মেশিন গান !
তবে তুমি কী হে, স্বাধীনতা ?
স্বাধীনতা, কোথায় তুমি, হে স্বাধীনতা !
তুমি কি পিচঢালা রোডে গাঢ় লাল রক্তের দাগ !
তুমি কি বাকশাল গড়ে চেপে ধরা জনতার বাক !
তবে তুমি কী হে, স্বাধীনতা ?
আমি পাইনা খুঁজে, কোথায় তুমি, হে স্বাধীনতা !
©somewhere in net ltd.