| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুপুরের দিকে একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে, রিসিভ করতেই শুনি কান্নাজড়িত এক ভদ্র মহিলার কণ্ঠ। বুঝলাম গত রাতে হলে ছাত্রলীগের হাতে নির্মমভাবে আহত হয়ে থানায় আটক ৭ ভাইয়ের কোনো এক ভাইয়ের মমতাময়ী মা হবে। শুরুতেই নিজ ছেলের নাম বলে জিজ্ঞেস করলো, আমার বাবার কি অবস্থা? বললাম আপনার ছেলে ভালো আছে, বর্তমানে থানায় আছে । বললো বাবা দয়া করে আমার ছেলেকে জেলে পাঠানোর ব্যবস্থা করো! শুনেতো প্রথমে চমকে উঠলাম, একি! মা তাঁর আদরের ছেলেকে থানা থেকে বের করে নিয়ে আসার পরিবর্তে জেলে পাঠানোর ব্যবস্থা নেয়ার কথা কেনো বললেন? এ কেমন মা! পরক্ষনেই বুঝলাম, বর্তমান অবৈধ সরকারের তো কোন অপরাধী/ নিরাপরাধ বাচবিচার নেই। তাই তার মা হয়তো ধরেই নিয়েছেন যে, তার ছেলে যতই নিরাপরাধ হোক না কেন এই অত্যাচারী সরকার তো তাকে ছাড়বেনা। বরং নিরাপত্তা বাহিনীর নামে উর্দিপরা হায়েনাদের হাতে তথাকথিত ক্রসফায়ারের নাটকের শিকার যাতে না হয় সে ব্যবস্থা যাতে নিই সেজন্য হয়তো এটা বলেছেন। গত কয়েতদিন ধরে র্যাব-পুলিশ-বিজিবির হাতে ক্রসফায়ারের নাটকের শিকার ঢাকা কলেজের ১ম বর্ষের ছাত্র এমদাদুল্লাহ, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আরিফুল ইসলাম মুকুল, খিলগায়ের জনি সহ অসংখ্য মানুষের ঘটনা সবাইকে হয়তো বুঝিয়ে দিয়েছে যে, স্বাধীন দেশে বর্তমানে মুক্তভাবে বিচরনের চেয়ে জেলখানার আবদ্ধ জীবনই বেশী নিরাপদ। জনগনের তথাকথিত রক্ষক নিরাপত্তাবাহিনীই সবচেয়ে বড় নিরাপত্তা বিঘ্নকারী বাহিনী
২|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৪
কাহাফ বলেছেন: ডিজিটাল বাকশালী অাইনের শাসন এমনই হয়!!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০
ডামাডোল বলেছেন: এসব আইনের প্রতিবাদ ও সেই ভাবে করতে হবে
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫২
চলন বিল বলেছেন: দুঃখজনক আসলেই দুঃখজনক।
এই উন্মুক্ত কিন্তু বদ্ধ, আলো বাতাসযুক্ত-অন্ধকার প্রকোষ্ঠ থেকে কবে মুক্তি মিলবে? অনির্বাচিত সরকারের অহেতুক হুংকার আর কত মায়ের কোল খালি করবে?